মানবসম্পদবিকাশমন্ত্রক
উচ্চশিক্ষা দপ্তর মিশন সাধনা সপ্তাহ ২০২৬ উপলক্ষে ইন্ডিয়ান নলেজ সিস্টেমস (আইকেএস) নিয়ে একটি আলোচনাচক্রের আয়োজন করলো
প্রকাশিত:
09 APR 2026 12:10PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৯ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষা দপ্তর ২ এপ্রিল থেকে ৮ এপ্রিল ২০২৬-এ স্ট্রেংদেরিং অ্যাডাপ্টিভ ডেভেলপমেন্ট অ্যান্ড হিউমেন অ্যাপ্টিচিউড ফর ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট (সাধনা) সপ্তাহ ২০২৬-এর অঙ্গ হিসেবে সফলভাবে ইন্ডিয়ান নলেজ সিস্টেমস (আইকেএস) নিয়ে একটি আলোচনাচক্রের আয়োজন করলো।
এই সপ্তাহটি ক্যাপাসিটি বিল্ডিং কমিশন সিভিসি-র প্রতিষ্ঠা দিবস এবং ভারতের নাগরিক কেন্দ্রিক প্রশাসনের জন্য ঐতিহাসিক উদ্যোগ মিশন কর্মযোগীর ৫ বছর পূর্ণ হওয়ার জন্য উল্লেখনীয়।
উচ্চশিক্ষা দপ্তরের প্রশাসনিক যুগ্ম সচিব সৈয়দ একরাম রিজভি তাঁর স্বাগত ভাষণে মিশন কর্মযোগীর অধীনে ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের ভূমিকা তুলে ধরেন। যেখানে জ্ঞান, দক্ষতা এবং নাগরিক কেন্দ্রিক প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে একগুচ্ছ অনলাইন পাঠ্যক্রমের সংস্থান আছে।
আলোচনাচক্রের মুখ্য বিষয়টি হল আইআইটি হায়দ্রাবাদের ডিপার্টমেন্ট অফ বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং-এর অ্যাসোসিয়েট প্রফেসার ডঃ মোহন রাঘবনের ভাষণ।
অধ্যাপক বলেন, যখন আইকেএস-এর বিপণন সম্ভাবনা উল্লেখযোগ্য হলেও এর প্রকৃত শক্তি নিহিত আছে উচ্চশিক্ষার রূপান্তরকারী ভূমিকায়। তিনি জোর দিয়ে বলেন যে, আইকেএস-কে আলাদা একটি বিষয় বলে দেখলে চলবে না, এটিকে দেখতে হবে বহুমুখী কাঠামো হিসেবে, যা বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, মানবিক বিদ্যা এবং ম্যানেজমেন্টের মতো চলতি শিক্ষাক্রমগুলিকে সমৃদ্ধ করতে পারে। উচ্চশিক্ষায় আইকেএস-কে সংহত করে বিশ্ববিদ্যালয়গুলি একটি সার্বিক মডেল তৈরি করতে পারে। যাতে থাকবে জ্ঞান, প্রয়োগ এবং ধর্ম বা মূল্য।
এর পরে অংশগ্রহণকারীদের সঙ্গে প্রশ্নোত্তরের মাধ্যমে আলাপচারিতা চলে। অধিবেশনে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের শীর্ষস্থানীয় আধিকারিকরা।
SC/AP/AS
(রিলিজ আইডি: 2250491)
ভিজিটরের কাউন্টার : 17