কেন্দ্রীয়মন্ত্রিসভা
২০২৬-এর খরিফ মরশুমে ফসফেটিক ও পটাসিক সারের জন্য পুষ্টি-ভিত্তিক ভর্তুকির প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
প্রকাশিত:
08 APR 2026 4:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ সার দপ্তরের একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই প্রস্তাবে ২০২৬ সালের খরিফ মরশুমে ফসফেটিক ও পটাসিক সারের জন্য পুষ্টি-ভিত্তিক ভর্তুকির পরিমাণ নির্ধারিত হয়েছে। এর জন্য ৪১,৫৩৩ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয় হবে। ২০২৫ সালের খরিফ মরশুমের তুলনায় এটি ৪,৩১৭ কোটি টাকা বেশি।
এই উদ্যোগের ফলে কৃষকরা ভর্তুকিযুক্ত ব্যয়সাশ্রয়ী মূল্যে সার পাবেন। আন্তর্জাতিক বাজারে সারের মূল্যবৃদ্ধি সত্ত্বেও ভর্তুকির জন্য কৃষকদের ওপর বাড়তি বোঝা চাপবে না। ১ এপ্রিল থেকে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত খরিফ মরশুমে ডিএপি এবং এনপিকেএস গ্রেডের সারে ভর্তুকি পাওয়ার ফলে কৃষকরা উপকৃত হবেন।
SC/CB/DM....
(রিলিজ আইডি: 2250181)
ভিজিটরের কাউন্টার : 22
এই রিলিজটি পড়তে পারেন:
Kannada
,
Malayalam
,
Bengali-TR
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu