স্বরাষ্ট্র মন্ত্রক
গুরু তেগ বাহাদুর জি-র প্রকাশ পরব উপলক্ষে শুভেচ্ছা কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের
প্রকাশিত:
07 APR 2026 1:09PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ এপ্রিল ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ শিখ ধর্মের নবম গুরু 'হিন্দ দি চাদর' গুরু তেগ বাহাদুর জি-র প্রকাশ পর্ব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স-এ এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “শিখ ধর্মের নবম গুরু - 'হিন্দ দি চাদর' গুরু তেগ বাহাদুর জি-র প্রকাশ পরব উপলক্ষে জানাই আন্তরিক অভিনন্দন। ভারতীয় সংস্কৃতি ও মানবতাকে রক্ষা করার লক্ষ্যে যিনি চরম আত্মত্যাগ করেছিলেন, সেই গুরু তেগ বাহাদুর জি নিজের ধর্মবিশ্বাস ত্যাগের পরিবর্তে প্রাণ বিসর্জন দেওয়াকেই শ্রেয় মনে করেছিলেন। নিষ্ঠুর শাসকদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে অটলভাবে রুখে দাঁড়িয়ে তিনি দয়া ও সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। গুরু সাহেবের জীবনগাথা স্মরণ করলে হৃদয় গর্বে ভরে ওঠে।”
SC/MP/AS
(রিলিজ আইডি: 2249768)
ভিজিটরের কাউন্টার : 7