স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন
প্রকাশিত:
05 APR 2026 1:03PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ এপ্রিল ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
‘এক্স’ হ্যান্ডেল (পূর্বে টুইটার) প্রকাশিত প্ল্যাটফর্মে এক পোস্টে শ্রী অমিত শাহ বলেছেন, “সামাজিক ন্যায়বিচারের অগ্রদূত বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা। তিনি তাঁর সমগ্র জীবন জাতির সেবা এবং সামাজিক ন্যায়বিচারের উদ্দেশে উৎসর্গ করেছিলেন। স্বাধীনতা সংগ্রামে তিনি এক অতুলনীয় অবদান রেখেছিলেন এবং ধর্মান্তরকরণের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিভেদ সৃষ্টিকারী শক্তির দৃঢ় বিরোধিতা করেছিলেন। সমাজের দুর্বল ও সুবিধাবঞ্চিত অংশের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর সংগ্রাম আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে যাবে।”
https://x.com/AmitShah/status/2040602762338345087?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2040602762338345087%7Ctwgr%5Eafc45da68500ec01bb586f0394efce1a51cb4b19%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2249103reg%3D3lang%3D1
SC/SB/NS…
(রিলিজ আইডি: 2249163)
ভিজিটরের কাউন্টার : 6