প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানীর পরিমাণ ২০২৫-২০২৬ অর্থবর্ষে রেকর্ড পরিমাণ ৩৮,৪২৪ কোটি টাকার আকাশছোঁয়া মাত্রায় পৌঁছেছে, আগের বছরের তুলনায় ৬২.৬৬ শতাংশ রপ্তানী বৃদ্ধি পেয়েছে

প্রকাশিত: 02 APR 2026 10:11AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০২ এপ্রিল, ২০২৬

 

২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা রপ্তানি সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ৩৮,৪২৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।  এই বৃদ্ধি পূর্ববর্তী অর্থবছরের ২৩,৬২২ কোটি টাকার তুলনায় ১৪,৮০২ কোটি টাকা (৬২.৬৬%) বেশি। এই ঐতিহাসিক মাইলফলক অর্জনে প্রতিরক্ষা ক্ষেত্রের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো (ডিপিএসিউ) এবং বেসরকারি ক্ষেত্র যথাক্রমে ৫৪.৮৪% ও ৪৫.১৬% অবদান রেখেছে। ভারতীয় প্রতিরক্ষা শিল্পের এই সাফল্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সেই দূরদৃষ্টিরই প্রতিফল।এর লক্ষ্য হলো ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা রপ্তানিকারক দেশগুলোর মধ্যে প্রতিষ্ঠিত করা।
প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং ‘প্রতিরক্ষা উৎপাদন বিভাগ’, ভারতীয় প্রতিরক্ষা রপ্তানিকারক সংস্থাগুলো এবং সংশ্লিষ্ট অন্যান্য সকল পক্ষের এই বিশেষ অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন যে, প্রতিরক্ষা সরঞ্জামের আন্তর্জাতিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে ভারত দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী বলেন যে, প্রধানমন্ত্রী মোদীর অনুপ্রেরণাদায়ক নেতৃত্বে ভারত প্রতিরক্ষা রপ্তানীর ক্ষেত্রে এক অসাধারণ সাফল্যের কাহিনী রচনা করে চলেছে।
পূর্ববর্তী বছরের তুলনায় ডিপিএসিউ-গুলোর রপ্তানি ১৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো ১৪ শতাংশ উন্নয়ন অর্জন করে তাদের শক্তিশালী উপস্থিতির জানান দিয়েছে। আর্থিক মূল্যের নিরিখে প্রতিরক্ষা রপ্তানিতে বেসরকারি ক্ষেত্রের অংশ ছিল ১৭,৩৫৩ কোটি টাকা। ডিপিএসিউ -গুলোর অবদান ছিল ২১,০৭১ কোটি টাকা। গত অর্থবছরে তাদের নিজ নিজ ক্ষেত্রে এই পরিসংখ্যান ছিল যথাক্রমে ১৫,২৩৩ কোটি টাকা এবং ৮,৩৮৯ কোটি টাকা।
এই বৃদ্ধি ভারতে তৈরি প্রতিরক্ষা পণ্যের প্রতি বিশ্বব্যাপী ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে এই ক্ষেত্রের ক্রমবর্দ্ধমান একীভূতকরণকেই বিশেষভাবে তুলে ধরে। বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা বা উপ-ব্যবস্থার ক্ষেত্রে একটি সফল আন্তর্জাতিক অংশীদার হওয়ার পাশাপাশি, ২০২৫-২৬ অর্থবছরের হিসাব অনুযায়ী ভারত বর্তমানে ৮০টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে। রপ্তানিকারকদের সংখ্যা ১২৮ থেকে বেড়ে ১৪৫-এ পৌঁছেছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ১৩.৩ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
ব্যবসা-বাণিজ্য সহজতর করা এবং প্রতিরক্ষা রপ্তানিকারকদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা একটি কর্মদক্ষ ও বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক প্রতিরক্ষা শিল্পের পথ প্রশস্ত করেছে। উন্নয়নের এই ধারায় প্রতিরক্ষা রপ্তানিকারকদের সহায়তা প্রদানের লক্ষ্যে, 'প্রতিরক্ষা উৎপাদন বিভাগ' একটি আধুনিক অনলাইন পোর্টাল এবং অনুমোদনের জন্য সরলীকৃত 'আদর্শ কর্মপদ্ধতি' (এসওপি)-র চালুর মাধ্যমে প্রতিরক্ষা রপ্তানি সংক্রান্ত নিয়ন্ত্রণমূলক প্রক্রিয়াগুলোকে আরও সুবিন্যস্ত করেছে।

SC/AC/SB


(রিলিজ আইডি: 2248214) ভিজিটরের কাউন্টার : 15
এই রিলিজটি পড়তে পারেন: Telugu , Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Gujarati