তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিজিটাল রেডিও এবং ডাইরেক্ট-টু-মোবাইল জনসঞ্চারে বদল আনছে ; সুলভে মনোরঞ্জন এবং শিক্ষা তথা শক্তিশালী জরুরি বার্তা পৌঁছে দিতে সাহায্য করছে

প্রকাশিত: 01 APR 2026 5:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১  এপ্রিল ২০২৬

 

ডিজিটাল রেডিও এবং ডাইরেক্ট-টু-মোবাইল (ডি২এম) প্রযুক্তি একটিমাত্র  ফ্রিকোয়েন্সিতে অনেকগুলি চ্যানেল পৌঁছে দিতে স্পেকট্রামের সঠিক ব্যবহার করে জনসঞ্চারে বিপ্লব আনছে। ডিজিটাল রেডিও এক সাশ্রয়ী, ফ্রি-টু-এয়ার ইকোসিস্টেম দেয়। ক্ষেত্রীয় কার্যক্রমে ব্যবহার করে ভিডিও, অডিও এবং ডেটা সোজাসুজি মোবাইল হ্যান্ডসেটে পাঠিয়ে এই সুবিধাকে আরও বাড়িয়ে তোলে এবং এর জন্য সিম কার্ড অথবা মোবাইল ডেটার প্রয়োজন হয় না। এতে সাশ্রয়ী মনোরঞ্জন, শিক্ষা এবং জরুরি আপৎকালীন তথা বিপর্যয় ব্যবস্থাপনার সতর্কবার্তা পৌঁছে দিতে এক সুদৃঢ় “ডেটা পাইপ” তৈরি হয়।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া টিআরএআই নিজে দূরসঞ্চার বাণিজ্যিক সঞ্চার গ্রাহকদের অগ্রাধিকার নিয়মাবলী টিসিসিসিপিআর-এর অধীনে অবাঞ্ছিত বাণিজ্যিক কল অথবা স্প্যাম কলকে নিয়ন্ত্রণ করে। ইউসিসি-কে নিয়ন্ত্রিত করার দৃষ্টিকোন থেকে টিআরএআই এক ডিএলটি প্ল্যাটফর্ম ব্লক চেন প্রযুক্তি চালু করেছে যাতে গ্রাহকরা প্রচারাত্মক সংবাদ পাওয়ার সম্বন্ধে নিজেদের অগ্রাধিকার জানাতে পারেন। প্রধান প্রধান সংস্থা ব্যাঙ্ক, বিমা কোম্পানি, এয়ারলাইন্স ইত্যাদি ব্যবসায় এবং টেলিমার্কেটাররাও ডিএলটি প্ল্যাটফর্মে নথিভুক্ত। এছাড়াও ডিএলটি প্ল্যাটফর্মে অভিযোগও করা যায় যেখানে নথিভুক্ত এবং নথিভুক্ত নয় এমন টেলিমার্কেটারদের বিরুদ্ধে অভিযোগ করা যায়। 

তথ্য এবং সম্প্রচার মন্ত্রক নিয়মিতভাবে যথোচিত নীতিগত নির্দেশ জারি করে সম্প্রচার ক্ষেত্রে নতুন প্রযুক্তি গ্রহণ করতে এবং তার প্রসার ঘটাতে সাহায্য করে। বিআইএনডি যোজনা কেন্দ্রীয় সরকারের যোজনা। যার লক্ষ্য দূরদর্শন এবং আকাশবাণীর সম্প্রচারের বিকাশ, আধুনিকীকরণ এবং উন্নয়ন। এই কর্মসূচিতে প্রসার ভারতী সম্প্রচার ক্ষেত্রে নতুন প্রযুক্তিকে আপন করে নিয়ে আকাশবাণী এবং দূরদর্শনের নেটওয়ার্কগুলিকে উন্নত করে চলেছে। এরমধ্যে নেটওয়ার্কের ডিজিটালাইজেশন এবং নতুন প্রযুক্তি হিসেবে আধুনিক উপকরণের উন্নতিও আছে। 

আজ লোকসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন। 


SC/AP/NS


(রিলিজ আইডি: 2248213) ভিজিটরের কাউন্টার : 10
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Telugu , Kannada , Malayalam