প্রধানমন্ত্রীরদপ্তর
সংস্কৃত সুভাষিতম শেয়ার করে ড. শ্রী শ্রী শ্রী শিবকুমার স্বামীজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
01 APR 2026 10:37AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০১ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ড. শ্রী শ্রী শ্রী শিবকুমার স্বামীজীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন;
মানবতার অনন্ত উপাসক পরম পূজ্য ড. শ্রী শ্রী শ্রী শিবকুমার স্বামীজীর জন্মজয়ন্তীতে তাঁকে কোটি কোটি প্রণাম। শিক্ষা, সমাজ কল্যাণ ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে তাঁর অতুলনীয় অবদান দেশের প্রতিটি প্রজন্মকে নিঃস্বার্থ সেবার জন্য অনুপ্রাণিত করবে।
“पिबन्ति नद्यः स्वयमेव नाम्भः
स्वयं न खादन्ति फलानि वृक्षाः।
नादन्ति सस्यं खलु वारिवाहाः
परोपकाराय सतां विभूतयः॥”
এর অর্থ হল - যেমন নদী নিজের জল পান করে না, বৃক্ষ তার নিজের ফল ভক্ষণ করেনা এবং মেঘ তার জলদানের ফলে সৃষ্ট অন্ন গ্রহণ করেনা, সেইরকমই সাধুসন্তদের যাবতীয় সাধনা ও শক্তি নিজেদের জন্য নয়, সমাজের কল্যাণের জন্য সমর্পিত।
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2247644)
ভিজিটরের কাউন্টার : 5