নির্বাচনকমিশন
বিধানসভার সাধারণ নির্বাচন এবং উপ-নির্বাচন ২০২৬ – অসম, কেরালা এবং পুদুচেরিতে ইভিএম-ভিভিপ্যাট-এর র্যান্ডামাইজেশনের দ্বিতীয় পর্ব সম্পন্ন
প্রকাশিত:
31 MAR 2026 7:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ মার্চ, ২০২৬
নির্বাচন কমিশন ১৫ মার্চ, ২০২৬ তারিখে অসম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং ছ’টি রাজ্যে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে।
এই রাজ্যগুলির ভোটগ্রহণ কেন্দ্রের জন্য ইভিএম-ভিভিপ্যাট বাছাইয়ের ক্ষেত্রে দুটি স্তরে র্যান্ডমাইজেশন হবে সংশ্লিষ্ট ইভিএম ম্যানেজমেন্ট প্রণালী মারফৎ। প্রথম পর্বে জেলাস্তরের ওয়্যারহাউজ থেকে বিধানসভা কেন্দ্রগুলিতে যথেচ্ছ ভিত্তিতে বেছে ইভিএম পাঠানো হবে। এরপর সেখান থেকে ভোটগ্রহণ কেন্দ্রে তা পাঠানো হবে একইভাবে বাছাই করে।
অসম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের পাশাপাশি উপ-নির্বাচনের মুখোমুখি ছ’টি রাজ্যে ইভিএম ম্যানেজমেন্ট সিস্টেম মারফৎ ডিইও-রা স্বীকৃত জাতীয় ও প্রাদেশিক দলগুলির প্রতিনিধিদের সামনে এই কাজ সম্পন্ন করেছেন। এই পর্বে ৮.৮৫ লক্ষ ইভিএম নির্দিষ্ট করা হয়েছে।
অসম, কেরালা ও পুদুচেরিতে র্যান্ডমাইজেশনের দ্বিতীয় পর্বও একইভাবে সম্পন্ন করেছেন রিটার্নিং অফিসাররা। গোয়া, কর্ণাটক, নাগাল্যান্ড ও ত্রিপুরা – উপ-নির্বাচনের মুখোমুখি এই চারটি রাজ্যেও দ্বিতীয় পর্বের কাজ হয়ে গেছে। তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচন এবং চারটি রাজ্যের উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল, ২০২৬ তারিখে।
ইভিএম ও ভিভিপ্যাট-এর প্রথম ও দ্বিতীয় র্যান্ডমাইজেশন হয়ে যাওয়ার পর প্রাসঙ্গিক তথ্যাদি জানিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থীদের।
তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ বিধানসভা এবং বাকি দুটি রাজ্যে উপ-নির্বাচনের ক্ষেত্রে র্যান্ডমাইজেশনের দ্বিতীয় পর্ব সম্পন্ন হবে প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর।
SC/AC/DM..
(রিলিজ আইডি: 2247639)
ভিজিটরের কাউন্টার : 18