নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

সাধারণ নির্বাচন এবং উপনির্বাচন ২০২৬: ২.৩ লক্ষেরও বেশি ভোটার বাড়িতে বসে ভোট দেওয়ার সুযোগ পাবেন

প্রকাশিত: 30 MAR 2026 5:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ মার্চ ২০২৬

 

১. নির্বাচন কমিশন অসম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং ৬টি রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে ১৫ মার্চ ২০২৬ তারিখে। অসম, কেরালা, পুদুচেরিতে ভোট হবে ৯ এপ্রিল ২০২৬ তারিখে। 

 

২. ১৯৫১-র জনপ্রতিনিধিত্ব আইনের ৬০(সি) ধারা অনুযায়ী ৮৫ বছরের বেশি বয়সী এবং বিশেষভাবে সক্ষম ভোটাররা ভোট কেন্দ্রে না গিয়েও ভোট দিতে পারেন। সেক্ষেত্রে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার ৫ দিনের মধ্যে আবেদন জানাতে হবে। 

 

৩. সেই অনুযায়ী কেরালা, অসম এবং পুদুচেরির ২.৩৭ লক্ষেরও বেশি ভোটারকে বাড়ি থেকে ভোট দানের সুযোগ দেওয়া হচ্ছে। 

 

কেরালায় ১,৪৫,৫২১ জনের ক্ষেত্রে এই অনুমোদন দেওয়া হয়েছে। সংখ্যাটি ওই রাজ্যে ৮৫ বছরের ওপরে থাকা ভোটারদের ৭১.২৭ শতাংশ।  

 

অসমে ১৯,৭৭৪ জনের ক্ষেত্রে এই অনুমোদন দেওয়া হয়েছে। সংখ্যাটি ওই রাজ্যে ৮৫ বছরের ওপরে থাকা ভোটারদের ১৯.৩২ শতাংশ।

 

পুদুচেরিতে ২,০৬৬ জনের ক্ষেত্রে এই অনুমোদন দেওয়া হয়েছে। সংখ্যাটি ওই রাজ্যে ৮৫ বছরের ওপরে থাকা ভোটারদের ৩৪.৩১ শতাংশ।

 

তিন রাজ্য মিলিয়ে মোট ১,৬৭,৩৬১ জনের ক্ষেত্রে এই অনুমোদন দেওয়া হয়েছে। সংখ্যাটি এই তিন রাজ্যে ৮৫ বছরের ওপরে থাকা ভোটারদের ৫৩.৫ শতাংশ। 

 

৪. এদের বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করা হবে। দিন ও সময় আগে জানিয়ে দেওয়া হবে।  

 

৫. কেরল, অসম এবং পুদুচেরিতে এই কাজ শুরু হয়ে গেছে, চলবে ৫ এপ্রিল পর্যন্ত। প্রথমবার যদি সংশ্লিষ্ট ভোটদাতাকে বাড়িতে না পাওয়া যায়, তবে আরও একবার সুযোগ দেওয়া হবে। 

 

৬. ভোট সংগ্রহের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট ভোটদাতার বাড়িতে যাবেন একজন ভিডিওগ্রাফার এবং নিরাপত্তা কর্মীরা। গোটা প্রক্রিয়াটির ভিডিও করা হবে এমনভাবে যাতে সংশ্লিষ্ট ভোটদাতা কাকে ভোট দিলেন তা প্রকাশ না হয়। 

 

৭. এই পরিষেবা যাঁরা নিচ্ছেন তাঁদের তালিকা দেওয়া হবে সংশ্লিষ্ট নির্বাচনী কেন্দ্রের প্রার্থীদের। প্রার্থীরা চাইলে ওই প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য নিজের প্রতিনিধি পাঠাতে পারেন। সেক্ষেত্রে রিটার্নিং অফিসারকে ফর্ম ১০ মারফত জানাতে হবে। 

 

৮. ৮৫ বছরের ওপরে থাকা কিংবা ভিন্নভাবে সক্ষম যে ভোটদাতারা এই পরিষেবার জন্য আবেদন জানাননি, তাঁদের সুবিধার জন্য ভোটগ্রহণ কেন্দ্রে স্বেচ্ছাসেবক, হুইলচেয়ার- যাবতীয় পরিষেবার ব্যবস্থা থাকবে। 

 

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব এবং তামিলনাডু় বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি ৩০.০৩.২৬ তারিখে জারি করা হয়েছে। 

 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের বিজ্ঞপ্তি জারি করা হবে ২.৪.২৬ তারিখে। 

 

 

SC/AB/NS….  


(রিলিজ আইডি: 2247133) ভিজিটরের কাউন্টার : 10
এই রিলিজটি পড়তে পারেন: Malayalam , English , Urdu , हिन्दी , Assamese , Tamil