প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় মহামান্য শ্রী বলেন্দ্র শাহকে অভিনন্দন জানিয়েছেন

প্রকাশিত: 27 MAR 2026 7:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ মার্চ ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় মহামান্য শ্রী বলেন্দ্র শাহ-কে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেন, “নেপালের জনগণ আপনার নেতৃত্বের প্রতি যে আস্থা রেখেছে, তারই প্রতিফলন আপনার এই দায়িত্ব গ্রহণ ।” শ্রী মোদী পুনরায় জোর দিয়ে বলেন যে, তিনি দৃঢ়ভাবে বিশ্বাসী—ভারত ও নেপালের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতা এক নতুন উচ্চতায় উন্নীত হবে, যা উভয় দেশের জনগণের পারস্পরিক স্বার্থের অনুকূল হবে।

 

প্রধানমন্ত্রী 'এক্স'- হ্যান্ডেলে পোস্ট করেছেন:

 

“নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বলেন্দ্র শাহ জি-কে আন্তরিক অভিনন্দন!

 

আপনার এই দায়িত্ব গ্রহণ আপনার নেতৃত্বের প্রতি নেপালের জনগণের আস্থারই প্রতিফলন। আমি আত্মবিশ্বাসী যে, আমরা একসঙ্গে ভারত-নেপাল বন্ধুত্ব ও সহযোগিতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাব, যা উভয় দেশের জনগণের পারস্পরিক স্বার্থে।”

 

@ShahBalen

 

SC/SB/NS…  


(রিলিজ আইডি: 2246419) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada