যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রথম ব্রিকস্‌ যুব সমন্বয় বৈঠকের আয়োজন ভারতের

প্রকাশিত: 27 MAR 2026 12:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২৬ 

 

কেন্দ্রীয় যুব বিষয়ক দপ্তর এবং ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে ২৫ মার্চ ভার্চ্যুয়াল মাধ্যমে প্রথম ব্রিকস্‌ যুব সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়। ভারতীয় সময় বিকেল ৪টে ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বৈঠক চলে এবং ব্রিকস্‌ গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিনিধিরা এতে যোগ দেন। 


২০২৬-এ ভারত ব্রিকস্‌-এর সভাপতিত্বের দায়িত্ব পালন করছে। তাই “সুস্থায়িত্ব, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থিতিশীলতা”কে সামনে রেখে চলতি বছরে তরুণদের পারস্পরিক সহযোগিতার নানা দিক-নির্দেশিকা স্থির করা হয়েছে। 

আলোচনার সময়ে শিক্ষা ও দক্ষতা, তরুণদের শিল্পোদ্যোগ, বিজ্ঞান ও উদ্ভাবন, সামাজিক অংশগ্রহণ, অন্তর্ভুক্তি, স্বাস্থ্য ও ক্রীড়া, পরিবেশ সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। 

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2246156) ভিজিটরের কাউন্টার : 13
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR , Manipuri , Gujarati , Telugu