PIB Headquarters
ভারতের কৃষিতে স্থিতিস্থাপক উৎপাদন ব্যবস্থা
প্রকাশিত:
26 MAR 2026 3:05PM by PIB Kolkata
২৬ মার্চ, ২০২৬
ভূমিকা
ভারতের কৃষি অর্থনৈতিক স্থিতিস্থাপকতা, গ্রামীণ জীবিকা এবং খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। এটি মোট মূল্য সংযোজনের (GVA) প্রায় এক-পঞ্চমাংশ অবদান রাখে এবং ৪৬.১% কর্মসংস্থান নিশ্চিত করে। গত পাঁচ বছরে গড়ে ৪.৪% প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত উৎকর্ষতাকে প্রতিফলিত করে।
ভারতের কৃষি উৎপাদন
২০২৪-২৫ সালে ভারত ৩৫৭.৭৩ MMT খাদ্যশস্য উৎপাদনের রেকর্ড গড়েছে, যা মূলত ধান, গম, ভুট্টা এবং মিলেটের অধিক ফলনের কারণে সম্ভব হয়েছে।
* উদ্যানপালন (Horticulture) ক্ষেত্রে উৎপাদন ৩৬২.০৮ MT-এ পৌঁছেছে।
* ২০১৩-১৪ সালের ২৮০.৭০ MT থেকে উৎপাদন বেড়ে ২০২৪-২৫ সালে ৩৬৭.৭২ MT হয়েছে।
আন্তর্জাতিক কৃষি বাজারে ভারত
ভারতের কৃষি রপ্তানি বেড়ে ৫১.১ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। মোট রপ্তানির ১১.২% আসে কৃষি ক্ষেত্র থেকে। প্রক্রিয়াজাত পণ্যের বৈচিত্র্য ভারতকে বিশ্বব্যাপী আরও প্রতিযোগিতামূলক করে তুলছে।
শস্য, ডাল এবং মিলেটে ভারতের আধিপত্য
* ধান ও গম: ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক (১৫০.১৮ MT ধান ও ১১৭.৯৪ MT গম)।
* ডাল: ২৫.৬৮ MT উৎপাদন নিয়ে ভারত বিশ্বে প্রথম।
* মিলেট: ১৮.৫৯ MT উৎপাদন নিয়ে ভারত বিশ্বের বৃহত্তম উৎপাদক।
রপ্তানি চিত্র:
* ধান: ১২.৯৫ বিলিয়ন মার্কিন ডলার।
* ডাল: ৮৫৫ মিলিয়ন মার্কিন ডলার।
* মিলেট: ৫৯.২০ মিলিয়ন মার্কিন ডলার।
উদ্যানপালনে (Horticulture) আন্তর্জাতিক অবস্থান
ভারত ফল ও সবজি উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ:
* ফল: ১১৪.৫১ MT
* সবজি: ২১৯.৬৭ MT
* শুকনো পেঁয়াজ উৎপাদনে ভারত বিশ্বে প্রথম (বিশ্বের মোট উৎপাদনের ২৫%)।
উচ্চ-মূল্যের অর্থকরী ফসল
* আখ: ৪৫৪.৬১ MT (বিশ্বে ২য়)
* তুলা: ৫.০৫ MT (বিশ্বে ২য়)
* চা: ১.২০৩ MT (বিশ্বে ২য়)
* মশলা: ১২ MMT (বিশ্বের বৃহত্তম উৎপাদক ও ৪.৫২ বিলিয়ন ডলারের রপ্তানি)
স্থিতিস্থাপক উৎপাদন ব্যবস্থায় সরকারি নীতি ও হস্তক্ষেপ
বাজেট বরাদ্দ
কৃষি বাজেট ২০১৩-১৪ সালের ২১,৯৩৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০২৬-২৭ সালে ১.৩০ লক্ষ কোটি টাকা করা হয়েছে।
গুণমান সম্পন্ন বীজ, মৃত্তিকার স্বাস্থ্য উন্নয়ন এবং সেচ
* মোট ৬.৮৫ লক্ষ Seed Village প্রতিষ্ঠা করা হয়েছে।
* মোট ২৫.৫৫ কোটি মৃত্তিকা স্বাস্থ্য কার্ড (Soil Health Card) প্রদান করা হয়েছে।
* PMKSY-এর অধীনে সেচের আওতাধীন এলাকা বেড়ে ৫৫.৮% হয়েছে।
ঋণ প্রদান, যান্ত্রিকীকরণ এবং প্রযুক্তি উন্নয়ন
* কৃষি ঋণ: ২৮.৬৭ লক্ষ কোটি টাকা (2024-25 অর্থবর্ষে)।
* ৭.৭২ কোটি কিষাণ ক্রেডিট কার্ড (KCC) সচল রয়েছে।
* মোট ২৭,৫৫৪টি কাস্টম হায়ারিং সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে।
সুস্থায়ী কৃষি ব্যবস্থার সম্প্রসারণ
* প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ ৬.৩৯ লক্ষ হেক্টরে সম্প্রসারিত হয়েছে।
* ইথানল মিশ্রণের ফলে ১.৪৪ লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে।
সমন্বিত সহায়তা: আয়, ঝুঁকি এবং সামাজিক সুরক্ষা
* আয় সহায়তা: উৎপাদনের খরচের দেড় গুণ (১.৫ গুণ) এমএসপি (MSP) বা ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে। পিএম-কিষাণের অধীনে ৪.২৭ লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে।
* শস্য বীমা: ২০২৪-২৫ সালে ৪.১৯ কোটি কৃষক বীমার আওতায় এসেছেন। প্রসঙ্গত, ১.৯০ লক্ষ কোটি টাকারও বেশি বীমার দাবি মেটানো হয়েছে।
সমবায় ও বাজার সংস্কার
* ৫৪,১৫০টি প্যাকস (PACS) ডিজিটাইজড হয়েছে।
* e-NAM প্ল্যাটফর্ম ১,৬৫৬টি মান্ডির মাধ্যমে ১.৮ কোটি কৃষককে যুক্ত করেছে।
* মোট ১০,০০০টি এফপিও (FPO) বা কৃষি উৎপাদক সংস্থা নিবন্ধিত হয়েছে।
খাদ্য প্রক্রিয়াকরণ এবং মূল্য সংযোজন
* ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র ১২.৯১% কর্মসংস্থান সৃষ্টি করেছে।
* পিএলআই (PLI) বা উৎপাদন সংযুক্ত প্রোৎসাহ প্রকল্পর সাহায্যে ৯,২০৭ কোটি টাকার বিনিয়োগ সংগৃহীত হয়েছে।
সংগ্রহ এবং খাদ্য নিরাপত্তা
* গম সংগ্রহ: ৩০০.৩৫ LMT (২০২৫-২৬)
* ধান সংগ্রহ: ৮৩২.১৭ LMT (২০২৪-২৫)
* এনএফএসএ (NFSA)-এর অধীনে ৮১.৩৫ কোটি সুবিধাভোগী আওতাভুক্ত হয়েছে।
* 'এক দেশ এক রেশন কার্ড' (ONORC) দেশব্যাপী বাস্তবায়িত হয়েছে।
উপসংহার
ভারতের কৃষি রূপান্তর একটি বিস্তৃত ও নীতি-চালিত পদ্ধতির ফসল। রেকর্ড উৎপাদন, ক্রমবর্ধমান রপ্তানি এবং উৎপাদন ব্যবস্থার বৈচিত্র্য ভারতের কৃষির শক্তি ও অভিযোজন ক্ষমতাকে তুলে ধরে। প্রযুক্তি, স্থায়িত্ব এবং ভ্যালু-চেইন বা মূল্য-শৃঙ্খল সংযোগের ওপর নিরবচ্ছিন্ন গুরুত্ব দেওয়ার ফলে কৃষি ক্ষেত্র গ্রামীণ সমৃদ্ধি ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার মূল ভিত্তি হয়ে উঠেছে।
তথ্যসূত্র
Ministry of Agriculture and Farmers Welfare
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192315®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1776584®=3&lang=2#:~:text=189.56-,Andhra%20Pradesh%2C%20Maharashtra%2C%20Uttar%20Pradesh%2C%20Madhya%20Pradesh%2C%20Gujarat,Estimates%20of%202020%2D21).
https://teaboard.gov.in/pdf/State_Region_wise_tea_production_2024_and_2024_25_Apr_Dec_pdf4332.pdf
https://coconutboard.gov.in/Statistics.aspx
Nov Journal, Pg:14
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197698®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114891®=3&lang=2
https://naturalfarming.dac.gov.in/NaturalFarming/Concept
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1705511®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2061646®=3&lang=2#:~:text=The%20National%20Mission%20on%20Edible%20Oils%20%E2%80%93,**Boosting%20farmers'%20incomes**%20*%20**Enhancing%20environmental%20benefits**
Ministry of Finance
https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf
https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/stat/tab1.18.pdf
https://www.indiabudget.gov.in/doc/budget_speech.pdf
https://www.indiabudget.gov.in/budget2025-26/doc/eb/vol1.pdf
https://www.indiabudget.gov.in/doc/eb/allsbe.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221410®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1515649®=3&lang=2
Ministry of Commerce & Industry
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182209®=3&lang=2#:~:text=Eight%20technical%20sessions%20shall%20be,third%20most%2Dtraded%20food%20commodity
https://agriexchange.apeda.gov.in/India/ExportAnalyticalReport/Index
https://apeda.gov.in/FreshOnions
https://apeda.gov.in/FreshFruitsAndVegetables
https://www.ibef.org/industry/agriculture-india
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201284®=3&lang=2
https://www.ibef.org/exports/spiceindustryindia#:~:text=The%20largest%20spices%2Dproducing%20states,total%20export%20earnings%20in%20FY25.
Indian Spices, Spices Manufacturers and Exporters in India - IBEF
Ministry of Textiles
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206688®=3&lang=2
Ministry of Food Processing Industries, Government of India
https://plimofpi.ifciltd.com/
myScheme
https://www.myscheme.gov.in/schemes/ky-smsp
https://www.myscheme.gov.in/schemes/pmksypdmc
https://www.myscheme.gov.in/schemes/pmfby
https://www.myscheme.gov.in/schemes/e-nam
https://www.myscheme.gov.in/schemes/pmfmpe
United Nations
https://sdgs.un.org/goals
PIB Backgrounder
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?ModuleId=3&NoteId=154991&utm®=3&lang=2#:~:text=India%20is%20currently%20the%20largest,across%20diverse%20agro%2Dclimatic%20regions
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?id=154385&NoteId=154385&ModuleId=3®=3&lang=2#:~:text=Leading%20States%20in%20India's%20Spice,in%20the%20global%20spice%20market
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=156255&ModuleId=3®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177847®=3&lang=2#:~:text=The%20Mission%20for%20Aatmanirbharta%20in,and%20sustainably%20improving%20farmers'%20incomes
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?ModuleId=3&NoteId=155036®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191651®=3&lang=2
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=156980&ModuleId=3®=22&lang=13
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154987&ModuleId=3®=3&lang=2
Click here to see pdf
*****
SSS/PK
(রিলিজ আইডি: 2245685)
ভিজিটরের কাউন্টার : 13