কেন্দ্রীয়মন্ত্রিসভা
মোট ২৮,৮৪০ কোটি টাকা ব্যয়ে আঞ্চলিক যোগাযোগ প্রসারে সংশোধিত উড়ান প্রকল্প অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা
প্রকাশিত:
25 MAR 2026 4:16PM by PIB Kolkata
নতুন দিল্লি ২৫ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থবছর ২০২৬-২৭ থেকে অর্থবছর ২০৩৫-৩৬ এই ১০ বছরের জন্য ২৮,৮৪০ কোটি টাকা বরাদ্দের ভিত্তিতে আঞ্চলিক সংযোগ বিকাশে সংশোধিত উড়ান প্রকল্প চালু এবং রূপায়নের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এক্ষেত্রে ভারত সরকারের বাজেট সহায়তাও থাকবে।
এই প্রকল্পে আঞ্চলিক বিমান সংযোগে অব্যবহৃত এবং কম ব্যবহৃত বিমানঘাঁটিগুলিকে কাজে লাগানো হবে। টিয়ার-টু এবং টিয়ার-থ্রি শহরগুলির ক্ষেত্রে আর্থিক বিকাশের পাশাপাশি ব্যবসা ও পর্যটন এতে প্রসারলাভ করবে। সাধারণ নাগরিকরা সাশ্রয়ী বিমান ভ্রমণ করতে পারবেন। জরুরি অবস্থাগত পরিষেবা এবং পাহাড়ি ও দুর্গম এলাকায় স্বাস্থ্য পরিষেবার সুযোগ প্রসারিত হবে। আঞ্চলিক বিমানঘাঁটিগুলির সুস্থায়িত্ব ও বৃহত্তর ব্যবহার বাড়বে। সেইসঙ্গে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সুযোগও প্রসারিত হবে। এছাড়াও আত্মনির্ভর ভারতের অধীনে দেশজ বিমান ক্ষেত্রের প্রসার ঘটবে। বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যে অগ্রগতি ঘটবে।
এই প্রকল্পের মূলগত দিক হল সংশোধিত উড়ান প্রকল্পের অধীন চলতি অব্যবহৃত যেসব বিমানঘাঁটিগুলি রয়েছে, তার মধ্যে ১০০টি বিমানঘাঁটিকে আঞ্চলিক সংযোগ গড়ে তোলার স্বার্থে সাজিয়ে তোলা হবে। বিকশিত ভারত ২০৪৭-এর দিশাপথের সঙ্গে সঙ্গতি রেখে পরিকাঠামো সম্প্রসারণ এবং বিমান পরিষেবা পরিমন্ডলে ভারতকে বৈশ্বিক ক্ষেত্রে প্রতিযোগিতামুখী করতে ১২,১৫৯ কোটি টাকা আগামী আট বছরের জন্য বরাদ্দ করা হচ্ছে।
প্রত্যেক এই ধরণের বিমানঘাঁটির জন্য পরিচালন ও ব্যবস্থাগত সহায়তা হিসেবে বার্ষিক ৩.০৬ কোটি টাকা সহায়তা বেঁধে দেওয়া হয়েছে। সেইসঙ্গে হেলিকপ্টার/ ওয়াটার এরোড্রামের জন্য বাৎসরিক ৯০ লক্ষ টাকা বরাদ্দ হিসেবে ৪৪১টি বিমানঘাঁটির জন্য অনুমিত ২,৫৭৭ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
পাহাড়ি এলাকা, দুর্গম ক্ষেত্র, দ্বীপ এবং উচ্চাকাঙ্খী এলাকাগুলির জন্য বিমান সংযোগের সমস্যা নিরসনে এই প্রকল্পে প্রতি হেলিপ্যাড পিছু ১৫ কোটি টাকা ব্যয়ে ২০০ আধুনিক হেলিপ্যাড গড়ে তোলা হবে। এজন্য আগামী আট বছরে ৩,৬৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আঞ্চলিক সংযোগ প্রকল্পে বিমান পরিচালনকারীরা অনুমোদিত রুটে আর্থিক সহায়তা পাবে।
ছোট মাপের উড়ান এবং হেলিকপ্টারের ঘাটতি মেটাতে ও দুর্গম পার্বত্য এলাকায় বিমান সংযোগ গড়ে তুলতে আত্মনির্ভর ভারতের সঙ্গে সঙ্গতি রেখে এই প্রকল্পে ২টি হ্যাল ধ্রুব হেলিকপ্টারকে পরমহংস-এর জন্য এবং ২টি হ্যাল ডর্নিয়ার বিমানকে অ্যালায়েন্স এয়ারের জন্য নেওয়া হবে।
মূল উড়ান প্রকল্প চালু হয়েছিল ২০১৬ সালের অক্টোবর মাসে। এর উদ্দেশ্য ছিল সাশ্রয়ী বিমান পরিষেবা। সেইসঙ্গে টিয়ার-টু এবং টিয়ার-থ্রি শহরগুলির সঙ্গে সংযোগকে শক্তিশালী করা।
SC/AB/CS
(রিলিজ আইডি: 2245459)
ভিজিটরের কাউন্টার : 4