প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় নৌ যুদ্ধ জাহাজ ত্রিখন্ড সেশেলস – এর পোর্ট ভিক্টোরিয়ায় বন্দর পরিক্রমা শেষ করেছে

প্রকাশিত: 22 MAR 2026 11:31AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ মার্চ, ২০২৬ 

 

ভারতীয় নৌবাহিনীর স্টেলথ ফ্রিগেট ‘ত্রিখন্ড’ বন্দর পরিক্রমা সম্পূর্ণ করে ২০ মার্চ ২০২৬ তারিখে সেশেলসের পোর্ট ভিক্টোরিয়া ছেড়েছে।
জাহাজের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন শচীন কুলকার্নি সেশেলসে ভারতের হাইকমিশনার এবং উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। জাহাজটি সেশেলস সরকারের কাছে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সামগ্রী হস্তান্তর করে।
আইএনএস ত্রিখন্ড লামিতিয়ে ২০২৬-এর মহড়ায় তিন বাহিনীর অনুশীলনের এই প্রথম পর্বে  যোগ দেয়। এতে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী এবং সেশেলস প্রতিরক্ষা বাহিনীর (এসডিএফ) সদস্যরা যোগ দেন। লামিতিয়ের এই মহড়ায় ভারতীয় নৌ-বাহিনী এই প্রথম অংশগ্রহণ করে।
নৌ মহড়ার অঙ্গ হিসেবে সমুদ্রে অভিযান, তল্লাশি ও বাজেয়াপ্ত করার কৃৎকুশলতার সাক্ষ্য রাখে।  যৌথ মহড়ায় ভারতীয় নৌ বাহিনী এবং সেশেলস – এর এসডিএফ যোগ দেয়। ভারত ও সেশেলস – এর মধ্যে নৌ মহড়ার উদ্দেশ্য হ’ল – দু’দেশের মধ্যে নৌ ক্ষেত্রে সহযোগিতার সম্প্রসারণ। ক্রিওল ভাষায় ‘লামিতিয়ে’ (Lamitiye)-এর অর্থ হ’ল ‘বন্ধুত্ব’। এটি দুই দেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধনেরই প্রতিফলন।
নৌ মহড়া ও বন্দর পরিক্রমা ভারতের ‘মহাসাগর’ দৃষ্টিভঙ্গির অঙ্গ হিসেবে সমগ্র এলাকা জুড়ে সুরক্ষার সর্বাত্মক বাতাবরণকে এগিয়ে নিয়ে যাওয়া। সেইসঙ্গে ভারত মহাসাগরীয় অঞ্চলে সুরক্ষা সহযোগী হিসেবে ভারতীয় নৌ-বাহিনীর অঙ্গীকারকে সুদৃঢ় করে।

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2243799) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati