প্রধানমন্ত্রীরদপ্তর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
19 MAR 2026 4:52PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন,
“আমার বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলে তাঁকে এবং মালয়েশিয়ার মানুষকে আসন্ন হরি রায়া আইদিফিতরি উৎসবের শুভেচ্ছা জানিয়েছি।
পশ্চিম এশিয়ার অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি নিয়েও আমাদের মধ্যে কথা হয়েছে। উত্তেজনা হ্রাস করে আলোচনা ও কূটনীতির মাধ্যমে ওই অঞ্চলে দ্রুত শান্তি ও সুস্থিতি ফেরানো প্রয়োজন বলে আমরা সহমত পোষণ করেছি।”
SC/SD/AS
(রিলিজ আইডি: 2242623)
ভিজিটরের কাউন্টার : 4