প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটিতে উন্নয়নমূলক প্রকল্পসমূহের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের কিছু ঝলক শেয়ার করেছেন
প্রকাশিত:
14 MAR 2026 10:54AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটিতে প্রায় ১৯,৪৮০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। গুয়াহাটিতে আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শহরবাসীকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি সারা দেশ থেকে সমবেত কৃষকদের এবং চা-বাগানে কর্মরত ভাই-বোনদেরও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এক্স- হ্যান্ডেলে ধারাবাহিক কয়েকটি পোস্টে শ্রী মোদী বলেছেন:
“কোকরাঝাড় গৌরবোজ্জ্বল বোড়ো সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। এই অঞ্চলের সার্বিক বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে গৃহীত উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দিয়েছি।”
“গুয়াহাটি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক ও পরিকাঠামো উন্নয়নমূলক উদ্যোগ চালু করা হচ্ছে, যা আসামের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে এবং সমগ্র রাজ্যের মানুষকে উপকৃত করবে।”
"আসামের গুয়াহাটিতে আমার পরিবারের সদস্যদের উৎসাহ এবং উদ্যম দেখায় যে উন্নয়নের জন্য তাঁদের সংকল্প কতটা দৃঢ়।"
"আসামের চা বাগানের ভাই-বোনদের কাছে জমির ইজারা হস্তান্তর করতে পেরে আমি খুবই সন্তুষ্ট। এটি তাঁদের জীবনকে সহজ এবং উন্নত করতে অনেক দূর এগিয়ে যাবে।"
"আজ আসামের গুয়াহাটিতে আমার কৃষক ভাই০বোনদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ২২তম কিস্তি প্রকাশ করার সৌভাগ্য আমার হয়েছে। আমি খুবই খুশি যে এই প্রকল্পটি সারা দেশের আমাদের ক্ষুদ্র কৃষকদের জন্য এত সহায়ক প্রমাণিত হচ্ছে।"
"বিজেপি-এনডিএ সরকারের কাছে, আমাদের কৃষক ভাই-বোনদের কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। আমাদের কিষাণ সম্মান নিধি যোজনা, যা নিয়ে কংগ্রেস প্রশ্ন তুলেছিল, এখন আসাম সহ সারা দেশের ক্ষুদ্র কৃষকদের জন্য সামাজিক নিরাপত্তা এবং সম্মানের মাধ্যম হয়ে উঠেছে।"
"আসাম দেশের জ্বালানি ক্ষেত্রের প্রতিশ্রুতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে চালু হওয়া পুনর্নবীকরণযোগ্য জ্বালানি প্রকল্পগুলি আসাম এবং সমগ্র উত্তর-পূর্বাঞ্চলকে উপকৃত করবে।"
"আসামের চা বাগানে কর্মরত আমাদের সহকর্মীদের জমি প্রদানের জন্য আমরা একটি উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছি, যারা রাজ্যের জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি বয়ে এনেছেন। এটি তাঁদের স্থায়ী বাড়ির মালিকানার স্বপ্নও পূরণ করবে।"
"ডবল ইঞ্জিন সরকার আসামে পর্যটনকে একটি প্রধান কর্মসংস্থান এবং উন্নয়নের সুযোগ হিসেবে চিহ্নিত করেছে। এই কারণেই এটি জনসাধারণের সমৃদ্ধির একটি নতুন ইঞ্জিন হয়ে উঠছে।"
"যুদ্ধের ফলে সৃষ্ট সংকটের মধ্যে গুজব ছড়াতে ব্যস্ত কংগ্রেসের ১৫ আগস্ট লালকেল্লা থেকে পণ্ডিত নেহরুর ভাষণটিও শোনা উচিত, যেখানে তিনি মুদ্রাস্ফীতির জন্য উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধকে দায়ী করেছিলেন।"
SC/SB/DM

(রিলিজ আইডি: 2240190)
ভিজিটরের কাউন্টার : 3