তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিধিবদ্ধ বিধান অনুযায়ী চলচ্চিত্রের ছাড়পত্র প্রদান; ছাড়পত্র প্রদানের সময়সীমা হ্রাস

প্রকাশিত: 13 MAR 2026 5:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ মার্চ ২০২৬

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ একটি বিধিবদ্ধ সংস্থা—সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সি বি এফ সি)—'সিনেমাটোগ্রাফ আইন, ১৯৫২', 'সিনেমাটোগ্রাফ (ছাড়পত্র) বিধিমালা, ২০২৪' এবং এর অধীনে জারিকরা নির্দেশিকা অনুযায়ী জনসাধারণের প্রদর্শনের জন্য চলচ্চিত্রসমূহকে ছাড়পত্র প্রদান করে থাকে। যদি কোনো চলচ্চিত্রের বিষয়বস্তু ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, দেশের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কন জনগনের শৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতা, মানহানি, আদালত অবমাননা কিংবা কোনো অপরাধ সংঘটনে প্ররোচনা সংক্রান্ত বিধিবদ্ধ মানদণ্ডসমূহ লঙ্ঘন করে কেবলমাত্র তখনই চলচ্চিত্রে কোনো দৃশ্য বাদ বা পরিবর্তনের সুপারিশ করা হয়।

 

গত ৫ বছরে সিবিএফসি-র প্রত্যয়িত চলচ্চিত্র (ডিজিটাল এবং ভিডিও উভয়) এবং শংসাপত্র প্রদান প্রত্যাখ্যান করা চলচ্চিত্রগুলির বছরভিত্তিক বিবরণ নিচে দেওয়া হল:

 

বছর

২০২০-২১

২০২১-২২

২০২২-২৩

২০২৩-২৪

২০২৪-২৫

মোট প্রত্যয়িত চলচ্চিত্র

৮২৯৯

 

 

 

 

 

 

১২৭১৯

১৮০৭০

 

১৭৪৩১

 

১৫৪৪৪

 

দৃশ্য বাদ/পরিবর্তন সহ প্রত্যয়িত চলচ্চিত্র

১৪৭৫

 

১৯১১

 

২২০৫

 

২৪৪০

 

৩০৩৩

শংসাপত্র প্রদানে অস্বীকার

 

গত পাঁচ বছরে (২০২০–২১ থেকে ২০২৪–২৫), সি বি এফ সি ৭১,৯৬৩টি চলচ্চিত্র প্রত্যয়িত করেছে।

 

সিনেমাটোগ্রাফ (প্রত্যয়ন) বিধিমালা, ২০২৪-এর বিধি ৩৭ অনুযায়ী, চলচ্চিত্রের প্রত্যয়নের জন্য নির্ধারিত সময়সীমা হলো ৪৮ টি কাজের দিন। অনলাইন প্রত্যয়ন ব্যবস্থা প্রবর্তনের ফলে, বর্তমানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রত্যয়নের ক্ষেত্রে গড়ে ২২ টি কাজের দিন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রে  ৩টি কাজের দিন সময় লাগছে।

 

সিনেমাটোগ্রাফ আইনে বোর্ডের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার বিধান রয়েছে।

 

রাজ্যসভায় শ্রী মল্লিকার্জুন খার্গের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. এল. মুরুগান এই তথ্য জানান।

 

SC/PM/NS


(রিলিজ আইডি: 2240128) ভিজিটরের কাউন্টার : 10
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR , Telugu , Kannada