PIB Headquarters
azadi ka amrit mahotsav

সবার জন্য জল, জলের জন্য সবাই-মানুষ, পঞ্চায়েত এবং জল জীবন মিশন

প্রকাশিত: 13 MAR 2026 12:06PM by PIB Kolkata

১৩ মার্চ, ২০২৬

 

ভূমিকা 

২০১৯ সালের আগস্টে শুরু হওয়া 'জল জীবন মিশন' (JJM)-এর লক্ষ্য হল, 'ফাংশনাল হাউসহোল্ড ট্যাপ কানেকশন' (FHTC)-এর মাধ্যমে গ্রামীণ ভারতের প্রতিটি ঘরে পানীয় জল সুনিশ্চিত করা। মিশন শুরুর সময় মাত্র ৩.২৩ কোটি গ্রামীণ পরিবারের কাছে নলবাহিত জল-সংযোগ ছিল, যা ২০২৬ সালের মার্চের মধ্যে ১৫.৮২ কোটিতে পৌঁছেছে। কেবল পরিকাঠামো নির্মাণই নয়, এই মিশন গ্রামীণ জল সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে জন-অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেটে এই খাতে ৬৭,৬৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং গ্রামীণ জল সরবরাহ সংক্রান্ত পরিকাঠামো আরও শক্তিশালী করতে কর্মসূচির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

স্থানীয় অংশগ্রহণের মাধ্যমে গ্রামীণ জল সরবরাহ

উত্তরপ্রদেশের চিত্রকুট জেলার মানকুয়ার গ্রাম পঞ্চায়েতে পানীয় জল ব্যবস্থা সচল রাখতে স্থানীয় নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গ্রাম প্রধান রচনা দেবীর অধীনে 'মউ গ্রামীণ পানীয় জল সরবরাহ প্রকল্প' ৩৪০টি পরিবারে নলবাহিত জল সংযোগ পৌঁছে দিয়েছে, যা প্রায় ১,৯৭১ জন বাসিন্দাকে পরিষেবা দিচ্ছে। এই ব্যবস্থার রক্ষণাবেক্ষণের জন্য পরিবার প্রতি মাসে ৫০ টাকা করে নেওয়া হয়, যার মাধ্যমে মাসে প্রায় ৫,২৭৫ টাকা সংগৃহীত হয়। 'ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি'-র নিয়মিত বৈঠক স্বচ্ছতা, রাজস্ব ব্যবস্থাপনা এবং নারী ও তফসিলি জাতিভুক্ত সদস্যদের অন্তর্ভুক্তি সুনিশ্চিত করা হয়েছে।

হিমালয়ে জলপ্রবাহ

লাদাখের লেহ জেলার মাথো গ্রামে প্রতিকূল ভূখণ্ডে জল সরবরাহ বজায় রাখা এক প্রযুক্তিগত চ্যালেঞ্জ। জল জীবন মিশনের অধীনে পানীয় জল পরিকাঠামো স্থাপন ও রক্ষণাবেক্ষণে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং-এর লাইনম্যান সেরিং দর্জে নিরলস পরিশ্রম করেছেন। চরম প্রতিকূল জলবায়ু সত্ত্বেও স্থানীয় প্রতিষ্ঠান, কারিগরি কর্মী এবং গ্রামবাসীদের সমন্বিত প্রচেষ্টা এই অঞ্চলেও নির্ভরযোগ্য নলবাহিত জল পরিষেবা সুনিশ্চিত করেছে।

গুজরাটে জলের গুণমান রক্ষায় মহিলারা

গুজরাটের নভসারি জেলার মাণিকপুর গ্রামে জন-অংশগ্রহণের মাধ্যমে জলের গুণমান পর্যবেক্ষণ করা হচ্ছে। 'ভিলেজ ওয়াটার কোয়ালিটি টিম'-এর সদস্য ফাল্গুনীবেন সঞ্জয়ভাই রাঠোড় নিয়মিতভাবে 'ফিল্ড টেস্ট কিট' ব্যবহার করে পানীয় জল পরীক্ষা করেন। গত তিন মাসে তিনি গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ১৯টি জলের নমুনা পরীক্ষা করেছেন। এর পাশাপাশি, তিনি বাড়িতে ক্লোরিনযুক্ত জল ব্যবহারের পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করছেন, যা জনঅংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ সরবরাহ বজায় রাখছে।

সিকিমে জল ব্যবস্থাপনায় সামাজিক নেতৃত্ব

সিকিমে মহিলা সরপঞ্চ শেলা সুব্বা এবং পুষ্পা চিন্টুরি জন-নেতৃত্বাধীন জল ব্যবস্থাপনাকে শক্তিশালী করেছেন। গ্রামবাসীদের পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ কাজে নিযুক্ত করার মাধ্যমে তারা পরিবারগুলিকে সহায়তা রাশি প্রদানে উৎসাহিত করেছেন।

গ্রামজুড়ে কলের জলের সংযোগ বৃদ্ধি

ঝাড়খণ্ডের কাঞ্চনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি রানা একাধিক গ্রামে নলবাহিত জলের সংযোগ বাড়াতে নেতৃত্ব দিয়েছেন। এই পঞ্চায়েত ১০০% নলবাহিত জল সংযোগের লক্ষ্যমাত্রা অর্জন করেছে, যার মাধ্যমে কাঞ্চনপুর গ্রামের ৬৭০টি পরিবার, হেথলাগের ৩৮৪টি এবং গোবিন্দপুরের ৩৫৭টি পরিবার উপকৃত হচ্ছে। এই সাফল্য পঞ্চায়েতটিকে 'হর ঘর জল পঞ্চায়েত' হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে।

জনঅংশগ্রহণের মাধ্যমে গ্রামীণ জল ব্যবস্থাপনা

লাদাখ, গুজরাট, ঝাড়খণ্ড, কর্ণাটক, উত্তরপ্রদেশ এবং সিকিমের অভিজ্ঞতা প্রমাণ করে যে, জল সরবরাহ কেবল পরিকাঠামোর ওপর নয়, বরং জনঅংশগ্রহণের ওপরও নির্ভর করে। গ্রাম পঞ্চায়েত, কর্মী, স্বনির্ভর গোষ্ঠী, স্বেচ্ছাসেবক এবং কারিগরি কর্মীদের সক্রিয়তা, নিয়মিত পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা দেশব্যাপী গ্রামীণ পরিবারগুলোর জন্য নিরাপদ পানীয় জল নিশ্চিত করতে সাহায্য করছে।

উপসংহার

জল জীবন মিশন ভারতের গ্রামীণ অঞ্চলে পানীয় জল পৌঁছে দেওয়ার এক বৈপ্লবিক উদ্যোগ। পরিকাঠামোগত নলবাহিত জলের পরিধি বাড়ালেও, এর দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নির্ভর করে জনঅংশগ্রহণ এবং স্থানীয় প্রশাসনের ওপর। পঞ্চায়েত, স্বেচ্ছাসেবক, মহিলা গোষ্ঠী এবং কারিগরি কর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই মিশন গ্রামীণ জল ব্যবস্থাপনাকে শক্তিশালী করে চলেছে।

তথ্যসূত্র

Ministry of Jal Shakti

· https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236518®=3&lang=2

· https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236669®=3&lang=2

· https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237015®=3&lang=1

Click here for pdf file

 

SSS/PK...........


(রিলিজ আইডি: 2239681) ভিজিটরের কাউন্টার : 10
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil , Malayalam