স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত সাম্প্রতিক তথ্যাদি
প্রকাশিত:
10 MAR 2026 1:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২৬
অঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থাযুক্ত হাসপাতালের নিবন্ধন হয়ে থাকে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রাসঙ্গিক কর্তৃপক্ষ মারফৎ। বর্তমানে এজন্য নিবন্ধিত ৮০৪টি হাসপাতালের মধ্যে ২১৭টি ২০২৫ সালে ন্যাশনাল রেজিস্ট্রি পোর্টালে প্রয়োজনীয় তথ্য দিতে পারে নি। এজন্য ১৯৯৪-এর ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গান অ্যান্ড টিস্যুস আইন অনুযায়ী এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সংশ্লিষ্ট রাজ্য সরকার।
ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট রেজিস্ট্রি পোর্টাল কাজ করে চলেছে ২০১৫ সাল থেকে। ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশনের ওয়েবসাইট http://www.notto.mohfw.gov.in মারফৎ সেখানে তথ্য আপলোড করতে পারে অনুমোদন প্রাপ্ত হাসপাতাল ও সংগঠন।
ওই পোর্টালের তথ্য অনুযায়ী ৩ মার্চ ২০২৬ পর্যন্ত দেশে বড় ধরণের অঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৮৯,৮৩৯ –এ। ২০২৫ –এ দেশে ২০,০১৯ জনের অঙ্গ প্রতিস্থাপন হয়েছে।
ভারত সরকার অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজনীয় পরিকাঠামোর প্রসারে জাতীয় অঙ্গ প্রতিস্থাপন কর্মসূচি হাতে নিয়েছে। সেই অনুযায়ী উত্তরাঞ্চলে (লাদাখ আওতাধীন নয়), পূর্বাঞ্চলে এবং উত্তরপূর্বাঞ্চলে (মণিপুর ও নাগাল্যান্ড আওতাধীন নয়)স্থানভিত্তিক অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত সংগঠন গড়ে তোলা হয়েছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব।
SC/AC/SG
(রিলিজ আইডি: 2237496)
ভিজিটরের কাউন্টার : 6