সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
ভারতের তরুণদের উচ্চাকাঙ্ক্ষাই আমাদের সবচেয়ে বড় মূলধন: প্রধানমন্ত্রী
প্রকাশিত:
10 MAR 2026 9:11AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ মার্চ, ২০২৬
বাজেট পরবর্তী ওয়েবিনারে জনভাগীদারীকে এক শক্তিশালী দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সবচেয়ে বড় শক্তি আজ নিহিত রয়েছে তরুণদের উচ্চাকাঙ্ক্ষার মধ্যে, গ্রাম, শহর, নগর থেকে যাঁরা দেশের ভবিষ্যৎ নির্মাণে উল্লেখযোগ্য উদ্ভাবন এবং অবদান রাখতে চান। প্রধানমন্ত্রী বলেন, ভারত যেহেতু উদ্ভাবন-চালিত অর্থনীতির পথে এগোচ্ছে, তাই দেশের শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই ধারাবাহিকভাবে আধুনিক করে তুলতে হবে। শ্রী মোদী আরও বলেন, লক্ষ লক্ষ সংশ্লিষ্ট পক্ষ, বিশেষজ্ঞ এবং সুবিধাপ্রাপক এইসব আলোচনায় অংশ নিচ্ছেন। বাস্তবমূখী চিন্তাভাবনার জন্ম দেওয়ার পাশাপাশি সমাধানের পথ বার করছেন।
কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার বলেন, সবচেয়ে দুর্বলশ্রেণীর নাগরিকদের ক্ষমতায়নের মধ্যেই দেশের অগ্রগতি নিহিত রয়েছে। এই লক্ষ্যে দিব্যাঙ্গজন কৌশল যোজনা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি।
বিশেষজ্ঞরা শিল্পের উপযোগী দক্ষতা গড়ে তোলার উপর জোর দেন। সেইসঙ্গে তাঁরা দিব্যাঙ্গজনদের শিক্ষার মূলস্রোতের সঙ্গে যুক্ত করার উপর গুরুত্ব দেন। ৯ মার্চ, ২০২৬-এ ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে দিব্যাঙ্গজন কৌশল যোজনা সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
SC/MP/SKD
(রিলিজ আইডি: 2237493)
ভিজিটরের কাউন্টার : 7