প্রধানমন্ত্রীরদপ্তর
দিল্লিতে প্রায় ৩৩,৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
06 MAR 2026 5:23PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৬ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৮ মার্চ বেলা ১২টা নাগাদ দিল্লিতে প্রায় ৩৩,৫০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী দিল্লির সরোজিনী নগরে জিপিআরএ টাইপ-৫ কোয়ার্টারগুলি পরিদর্শন করবেন এবং মহিলাদের হাতে চাবি তুলে দেবেন।
দিল্লি মেট্রোর প্রায় ১৮,৩০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দিল্লি মেট্রোর দুটি নতুন
করিডোরেরও উদ্বোধন করবেন। এছাড়া তিনটি নতুন করিডোরের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।
জেনারেল পুল রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন (জিপিআরএ) রি-ডেভেলপমেন্টের প্ল্যানের আওতায় ১৫,২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্পে ৯,৩৫০টির বেশি আধুনিক ফ্ল্যাট সরকারি কর্মীদের জন্য সংস্কার করা হয়েছে। এছাড়া প্রায় ৪৮ লক্ষ বর্গফুট এলাকাকে সরকারি অফিসের কাজকর্মের উপযোগী করে তোলা হয়েছে।
SC/MP/AS
(রিলিজ আইডি: 2236349)
ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam