জলশক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত ও ভুটান দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদী জলবিদ্যুৎ প্রকল্পগুলির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে

প্রকাশিত: 27 FEB 2026 11:58AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

জলশক্তি মন্ত্রকের জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন দপ্তরের সচিব শ্রী ভি এল কাঁথা রাও-এর নেতৃত্বে ভারতের একটি প্রতিনিধিদল ২৪-২৭ ফেব্রুয়ারি ভুটান সফর করেন। প্রতিনিধিদলে আসাম ও পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা ছাড়াও ডব্লিউএপিসিওএস লিমিটেডের সদস্যরাও ছিলেন। দুই দেশের আধিকারিকরা পুনাতসাংছু-১ জলবিদ্যুৎ প্রকল্পের কাজের পর্যালোচনা করেছেন। ২৫ ফেব্রুয়ারি বৈঠকে ভারত ও ভুটানের মধ্যে বন্যা সংক্রান্ত ব্যবস্থাপনা এবং এর পূর্বাভাস নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির বিষয়ে প্রয়োজনীয় তথ্য আদানপ্রদান, জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা এবং হিমবাহের সম্প্রসারণের কারণে উদ্ভূত বন্যা নিয়েও তাঁরা মতবিনিময় করেন। এই সফর জলসম্পদ ব্যবস্থাপনা, বন্যার পূর্বাভাস এবং নদীর উপত্যকার বিষয়ে তথ্যের আদানপ্রদান নিশ্চিত করবে। শ্রী রাও ভুটানের শক্তি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী শ্রী ল্যাংপো জেম শেরিং-এর সঙ্গে বৈঠক করেছেন। তিনি পুনাথসাংছু-১ এবং ২ জলবিদ্যুৎ প্রকল্প দুটিও ঘুরে দেখেন। 


 
SC/CB/DM.


(রিলিজ আইডি: 2233562) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Tamil