উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

উপরাষ্ট্রপতি ভবনে দার্জিলিং থেকে আসা যুব প্রতিনিধি দলের সঙ্গে আলাপচারিতায় উপ-রাষ্ট্রপতি

প্রকাশিত: 24 FEB 2026 4:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ 

 


উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণাণ আজ উপরাষ্ট্রপতি ভবনে দার্জিলিং থেকে আসা যুব প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন। 


প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে উপ-রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং জাতির প্রতি উল্লেখযোগ্য অবদানের জন্য পরিচিত এই অঞ্চলের প্রাণবন্ত তরুণদের স্বাগত জানানো অত্যন্ত আনন্দের। এই তরুণদের মধ্যেই আত্মবিশ্বাসী ও ভবিষ্যতমুখী ভারতের আশা-আকাঙ্খার প্রতিফলন দেখতে পাওয়া যায়। রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
উপ-রাষ্ট্রপতি বলেন, বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারতের ভাবনা তরুণদের উদ্ভাবন, সংহতি সাধন ও উদ্যোগ স্থাপনের আহ্বান জানাচ্ছে। আত্মনির্ভরতা আমাদের সক্ষমতার প্রতি বিশ্বাস এবং ঐতিহ্যের প্রতি গর্বকে প্রতিফলিত করে।


আলাপচারিতায় পড়ুয়ারা অভিবাসন, সুস্থিত পর্যটন, দুর্যোগ মোকাবিলা, দার্জিলিং-এর চা শিল্প এবং খেলাধূলোর পরিকাঠামো নিয়ে নানা প্রশ্ন করেন। উপ-রাষ্ট্রপতি বলেন, অর্থনৈতিক প্রয়োজনে আজ বিশ্বজুড়েই অভিবাসন দেখা যচ্ছে। কিন্তু এরমধ্যেও আত্মপরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ করা দরকার। আঞ্চলিক অর্থনীতিকে সুদৃঢ় করতে তিনি সুস্থিত পর্যটন ও পরিবেশবান্ধব উন্নয়নের ওপর গুরুত্ব দেন। 


পাহাড়ি অঞ্চলের ঝুঁকির উল্লেখ করে উপ-রাষ্ট্রপতি বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি, উন্নত পরিকাঠামো ও সুসমন্বিত প্রয়াসের গুরুত্ব তুলে ধরেন। দার্জিলিং চায়ের বিশ্বজোড়া খ্যাতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি এক্ষেত্রে মূল্য সংযোজন ও উদ্যোগ স্থাপনে উৎসাহ দেন। খেলাধূলোর ক্ষেত্রে সংযুক্ত পরিকাঠামো এবং তৃণমূলস্তরের প্রতিভার পরিচর্যায় প্রাতিষ্ঠানিক সহায়তার কথা বলেন উপ-রাষ্ট্রপতি। 


তরুণদের নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে দেখে সন্তুষ্টি প্রকাশ করে উপ-রাষ্ট্রপতি বলেন, যারা নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের প্রয়াস করে তাঁদের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে। নিজেদের ঐতিহ্যের শিকড় অটুট রেখে পরিবর্তিত বিশ্বের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে এবং জাতি গঠন ও উন্নত আত্মনির্ভর ভারত গঠনে অবদান রাখতে যুব সমাজের প্রতি আহ্বান জানান উপ-রাষ্ট্রপতি।  


SC / SD /AG


(রিলিজ আইডি: 2232607) ভিজিটরের কাউন্টার : 39
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Tamil , Malayalam