প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রজ্ঞা এবং মূল্যবোধের মূল ভিত্তি সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর রচিত একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 25 FEB 2026 8:43AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রজ্ঞা এবং মূল্যবোধের মূল ভিত্তি সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর রচিত একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন। ঐ সংস্কৃত বাক্যবন্ধে বলা হয়েছে – প্রজ্ঞায় সমৃদ্ধ মানুষ বৃক্ষের মতো। এই জ্ঞানবৃক্ষের মূল হল দৈনিক ভিত্তিতে উপাসনা। বেদ হল তার শাখা, ইতিবাচক কর্ম তার পত্র। কিন্তু, মূল বিনষ্ট হলে সবই ঝরে যায়।

এক্স পোস্টে এই সংস্কৃত সুভাষিতম তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। 


SC/AC/DM


(রিলিজ আইডি: 2232589) ভিজিটরের কাউন্টার : 9