প্রধানমন্ত্রীরদপ্তর
ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মরিশাসের প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
20 FEB 2026 10:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি ২০২৬
মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগুলাম আজ নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী রামগুলামের বর্তমান কার্যকালে এটি হল তাঁর দ্বিতীয় ভারত সফর। এর আগে ২০২৫-এর সেপ্টেম্বরে তিনি প্রথমবার রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছিলেন।
দুই নেতার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, সামুদ্রিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং ডিজিটাল সহযোগিতা নিয়ে তাঁরা মত বিনিময় করেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়েও তাঁদের মধ্যে কথা হয়।
দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও মজবুত করতে দুই দেশের ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার ব্যাপারে সহমত প্রকাশ করেন দুই নেতা। এছাড়া ভারত মহাসাগর অঞ্চলে শান্তি, সুস্থায়িত্ব এবং সমৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন দুই নেতা।
SC/MP/NS
(রিলিজ আইডি: 2231191)
ভিজিটরের কাউন্টার : 2