রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ স্লোভাক প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের
প্রকাশিত:
19 FEB 2026 7:03PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
স্লোভাক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মাননীয় পিটার পেলেগ্রিনি আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন।
এআই ইমপ্যাক্ট সামিটে অংশগ্রহণের জন্য স্লোভাক প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, ভারত এবং গোটা বিশ্বের কাছে এটি একটি উল্লেখযোগ্য মুহূর্ত। তিনি মানুষের অগ্রগতিতে এআই-এর ভূমিকার কথা তুলে ধরেন।
রাষ্ট্রপতি বলেন, ‘মানুষের কল্যাণে প্রযুক্তি’কে প্রয়োগ করার নীতি নিয়ে কাজ করে চলেছে ভারত এবং সেই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই এআই সামিটের আয়োজন করা হয়েছে। এআই এবং ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে ভারত ও স্লোভাকিয়ার মধ্যে সহযোগিতা গড়ে তোলার ওপর জোর দেন শ্রীমতী মুর্মু।
ভারত ও স্লোভাকিয়ার মধ্যে সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি পেতে থাকায় সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। সেইসঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা এবং দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধনের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি।
SC/MP/DM
(রিলিজ আইডি: 2230749)
ভিজিটরের কাউন্টার : 4