অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

বারামতিতে লিয়ারজেট ৪৫ (ভিটি-এসএসকে) দুর্ঘটনার তদন্ত নিয়ে সাম্প্রতিক তথ্য

প্রকাশিত: 19 FEB 2026 7:27PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে বারামতিতে লিয়ারজেট ৪৫ (ভিটি-এসএসকে) দুর্ঘটনার তদন্ত করছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো-এএআইবি। এক্ষেত্রে বিমান (দুর্ঘটনা তদন্ত) বিধি, ২০২৫ এবং ICAO পরিশিষ্ট ১৩-এ অন্তর্ভুক্ত মান এবং প্রস্তাবিত পদ্ধতি কঠোরভাবে মেনে চলা হচ্ছে। 

বিমানটিতে দুটি ফ্লাইট রেকর্ডার ছিল। L3 কমিউনিকেশনসের তৈরি ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার (DFDR) নতুন দিল্লিতে AAIB-এর কেন্দ্র থেকে ডাউনলোড করা হয়েছে। ককপিট ভয়েস রেকর্ডার (CVR) আগুনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি হানিওয়েলের তৈরি বলে তাদের কাছ থেকে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। 

AAIB-এর তদন্ত প্রযুক্তিগত এবং প্রমাণ-ভিত্তিকভাবে চালানো হচ্ছে। ধ্বংসাবশেষের পদ্ধতিগত পরীক্ষার পাশাপাশি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনে উপাদানগুলি পরীক্ষাগারে নিয়ে গিয়ে পরীক্ষা করা হবে। ICAO নিয়ম অনুসারে, ঘটনার ৩০ দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে, চূড়ান্ত প্রতিবেদন যথাসময়ে প্রকাশিত হবে।

বিধি অনুযায়ী অপারেটরের তদারকি

২০২৫ সালে, আসামরিক বিমান চলাচল নির্দেশনালয় (DGCA) অ-নির্ধারিত অপারেটরদের ৫১টি নিয়ন্ত্রক নিরীক্ষা পরিচালনা করেছে। এছাড়া, মেসার্স VSR ভেঞ্চারস-এর একাধিক উড়ানের উপর নজরদারি চালানো হয়। 

দুর্ঘটনা-পরবর্তী বিশেষ নিরীক্ষা

দুর্ঘটনার পর, মন্ত্রক ডিজিসিএকে মেসার্স ভিএসআর ভেঞ্চারসের একটি বিশেষ নিরীক্ষা পরিচালনা করতে বলেছে। এতে বিভিন্ন বিধিগত বাধ্যবাধকতা, পরিচালনগত নিয়ন্ত্রণ ব্যবস্থা, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, বিমান কর্মীদের প্রশিক্ষণের মান, সুরক্ষা ব্যবস্থাপনা প্রভৃতির সার্বিক পর্যালোচনা করা হচ্ছে। এই নিরীক্ষা চলতি বছরের ৪ ফেব্রুয়ারি শুরু হয়েছে, শীঘ্রই এটি শেষ হবে। এর ফলাফল পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এছাড়া, মন্ত্রক ডিজিসিএ-কে ভিআইপি/ভিভিআইপি কার্যক্রমে নিযুক্ত অন্যান্য প্রধান তালিকা বহির্ভূত অপারেটর এবং বিমানঘাঁটির বিশেষ নিরীক্ষা করার জন্যও বলেছে। এই নিরীক্ষাগুলি পর্যায়ক্রমে পরিচালিত হচ্ছে এবং যেসব ক্ষেত্রে প্রয়োজন সেইসব ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


SC/SD/SKD


(রিলিজ আইডি: 2230685) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: Marathi , English , Urdu , हिन्दी , Malayalam