অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোনও তদন্তকারী সংস্থার পক্ষ থেকে মধ্যপ্রদেশে এ পর্যন্ত সবচেয়ে বড় অভিযান চালিয়ে সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্স ৪৩.৮২০ কিলোগ্রাম এমডি/মেথামফেটামিন ও অন্যান্য রাসায়নিক সহ যন্ত্রপাতি আটক করেছে

প্রকাশিত: 19 FEB 2026 11:53AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ 

 

মধ্যপ্রদেশের কোনও তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এই প্রথম তিন দিনব্যাপী অভিযান চালিয়ে সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্স – এর আধিকারিকরা ইন্দোর জেলার মেহু তফশিলের থাবালে গ্রামে একটি গোপন কারখানা খুঁজে বের করেছে। সেখান থেকে ৪৩.৮২০ কিলোগ্রাম উচ্চমানের এমডি/মেথাফেটামিন, ২৬০ কিলোগ্রামেরও বেশি রাসায়নিক এবং অত্যাধুনিক যন্ত্রপাতি আটক করেছে। সামগ্রিক অভিযানে মোট এমডি আটক করা হয় ৫১.৯৯২ কিলোগ্রাম। এনডিপিএস আইন ১৯৯৫ – এর আওতায় এই অভিযানে বেআইনি মাদক ও রাসায়নিক আটক করা হয়েছে। 
গোপনসূত্র থেকে খবর পেয়ে তদন্তকারী সংস্থার আধিকারিকরা নানা জায়গায় ছড়িয়ে পড়েন এবং তাঁরা মানসৌরে একটি সন্দেহজনক বাসকে আটক করে তল্লাসী চালিয়ে একটি বাক্স উদ্ধার করেন। এই বাক্সের মধ্যে প্রচুর পরিমান বেআইনি মাদক ছিল। এরপর, উজ্জয়িনী, জাওরা, মানসৌর এবং নিমাচে ছড়িয়ে থাকা বিশেষ তদন্তকারী দলের সমন্বিত অভিযানে মেহুর কাছে একটি সন্দেহজনক পরীক্ষাগার খুঁজে পায়। ১৪ ফেব্রুয়ারি ভোরবেলায় ঐ পরীক্ষাগারটিতে প্রবেশ করতে গেলে রাসায়নিকের শ্বাসরোধকারী গন্ধে স্বাস্থ্যগত ঝুঁকির আশঙ্কা দেখা দেয়। এরপর, যথাযথ ব্যবস্থা নিয়ে তাঁরা কারখানা ও পরীক্ষাগারে প্রবেশ করে একাধিক আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম আটক করেছেন। দু’জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। এই অভিযান চলাকালীন ঐ বাড়ির মালিককেও আটক করা হয়েছে। ভারত’কে মাদকমুক্ত করার লক্ষ্যে সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্স এগিয়ে এসেছে। আন্তঃরাজ্য সমন্বয় ব্যবস্থা তারা গড়ে তুলেছে। বড় মাপের এই অভিযান এক সাফল্যের নজির গড়বে। 

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2230237) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil