প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচের ভারত সফর

প্রকাশিত: 18 FEB 2026 7:16PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচ ভারত সফর করছেন। ক্রোয়েশিয়ার কোন প্রধানমন্ত্রীর এটিই প্রথম ভারত সফর। শ্রী প্লেঙ্কোভিচ ১৮ থেকে ২১ ফেব্রুয়ারী কৃত্রিম মেধা সম্পর্কিত যে শীর্ষ সম্মেলন ‘এআই ইমপ্যাক্ট সামিট’ ভারতে অনুষ্ঠিত হচ্ছে, সেই সম্মেলনে যোগ দিয়েছেন। উভয় প্রধানমন্ত্রী ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ, সাংস্কৃতিক আদান প্রদান এবং দুই দেশের জনগণের মধ্যে সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা করেছেন। ঐতিহাসিক ভারত-ইইউ অবাধ বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা শেষ হয়েছে। উভয় নেতা দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের প্রসারে চুক্তিটির দ্রুত বাস্তবায়নের পক্ষে মতপ্রকাশ করেছেন। আলোচনায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় স্থান পেয়েছে।  

দুই দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য উভয় পক্ষই কৃত্রিম মেধা এবং ভবিষ্যতের চাহিদা পূরণের যোগ্য প্রযুক্তিকে ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছে।

ভারতের চিরায়ত চিকিৎসা ব্যবস্থা যোগ ও আয়ুর্বেদের বিষয়ে ক্রোয়েশিয়া আগ্রহ প্রকাশ করায় প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেছেন।  

শ্রী মোদী ২০২৫ সালে ক্রোয়েশিয়ায় এক ঐতিহাসিক সফর করেন। এর আগে কোন ভারতীয় প্রধানমন্ত্রী ওই দেশে যান নি। 

SC/CB


(রিলিজ আইডি: 2230111) ভিজিটরের কাউন্টার : 3