রাষ্ট্রপতিরসচিবালয়
অলচিকি লিপির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা রাষ্ট্রপতির
প্রকাশিত:
16 FEB 2026 7:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আয়োজিত অলচিকি লিপির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন।
এই উপলক্ষে তাঁর ভাষণে রাষ্ট্রপতি বলেন, সাঁওতাল সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সাহিত্য ও সংস্কৃতি রয়েছে। কিন্তু, নিজেদের লিপি না থাকার কারণে সাঁওতালী ভাষাকে প্রাথমিকভাবে রোমান, দেবনাগরী, ওড়িয়া এবং বাংলা হরফে লেখা হ’ত। ১৯২৫ সালে পণ্ডিত রঘুনাথ মুর্মু অলচিকি লিপির সৃষ্টি করেন। তখন থেকেই সাঁওতালী ভাষায় এই লিপি ব্যবহৃত হয়ে আসছে।
রাষ্ট্রপতি বলেন, ভারত হ’ল, বহু ভাষাভাষী মানুষের দেশ। ভাষা ও সাহিত্য বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শক্তিশালী বন্ধন গড়ে তোলার মাধ্যম। সাঁওতালী সাহিত্যকে অন্য ভাষার পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উদ্যোগ নেওয়া উচিত।
এই উপলক্ষে রাষ্ট্রপতি একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করেন।
রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণটি পড়তে এই লিঙ্কটি দেখুন -
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/feb/doc2026216793301.pdf
SC/MP/SB
(রিলিজ আইডি: 2229101)
ভিজিটরের কাউন্টার : 4