প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার উপর গুরুত্ব

প্রকাশিত: 17 FEB 2026 9:57AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ 

 

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁকে আজ উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই সফর দুই দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। 

এক্স হ্যান্ডলে এক পোস্টে শ্রী মোদী লিখেছেন:


 “ভারতে স্বাগত! 

ভারত আপনার সফরের অপেক্ষায় ছিল। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়।

 আমার দৃঢ় বিশ্বাস, আমাদের আলোচনা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাকে আরও মজবুত করবে এবং বিশ্বের অগ্রগতিতে বিশেষ ভূমিকা নেবে।

মুম্বইয়ে এবং দিল্লিতে দেখা হবে, আমার প্রিয় বন্ধু @EmmanuelMacron.”

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2229080) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Kannada , Malayalam