তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইএফএম বার্লিন ২০২৬-এ দিল্লি সরকার চলচ্চিত্র সংক্রান্ত সুযোগ-সুবিধার কাঠামো এবং পর্যটন পরিমণ্ডলকে তুলে ধরল

প্রকাশিত: 15 FEB 2026 5:07PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫  ফেব্রুয়ারি ২০২৬

 

ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএফডিসি) ভারতের তরফে বিশ্বজুড়ে চলচ্চিত্র সংক্রান্ত যোগাযোগের প্রয়াসের অঙ্গ হিসেবে বার্লিনের ইউরোপিয়ান ফিল্ম মার্কেট (ইএফএম) দিল্লি সরকারের অংশগ্রহণ এবং প্রতিবেদন তুলে ধরার সুযোগ করে দিল। সর্ব প্রথমে ওয়েভস বাজারের  ভারত পর্ব ছিল আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পে ভারতের সৃষ্টিশীল এবং চলচ্চিত্র পরিমণ্ডলকে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম । 

দিল্লির প্রতিনিধি দলে ছিলেন দিল্লি সরকারের পর্যটন এবং শিল্প ও সংস্কৃতি মন্ত্রী শ্রী কপিল মিশ্র, দিল্লি পর্যটনের এমডি এবং সিইও শ্রী সুনীল আচিপাকা, মন্ত্রীর সচিব শ্রী বিনয় কুমার জিন্দল, ফিল্ম শুটিং প্রমোশন সেলের ম্যানেজার শ্রীমতী মনীক্ষা বক্সি। 

প্রতিনিধি দলের কথা হয় আন্তর্জাতিক প্রযোজক, স্টুডিও, উৎসবের আয়োজক এবং বাজারের অংশীদারদের সঙ্গে। অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী দিল্লির চলচ্চিত্র বান্ধব আন্তর্জাতিক শহর হিসেবে নিজেকে তুলে ধরার বিষয়টি তুলে ধরেন ঐতিহ্য, সাংস্কৃতিক প্রাণময়তা এবং আধুনিক পরিকাঠামোর নজির তুলে। তিনি জোর দেন অতি সক্রিয় নীতিগত সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ে যা বৃহৎ মাত্রায় ঘরোয়া এবং আন্তর্জাতিক প্রযোজনাকে আকর্ষণ করতে অত্যন্ত প্রয়োজনীয়।

ভারত পর্বে দিল্লি তাদের চলচ্চিত্র সহায়ক পরিকাঠামো, পর্যটনের ক্ষমতা, সহজে ব্যবসা করার উদ্যোগের মতো বিষয়গুলি তুলে ধরে। তাদের প্রতিবেদনে গুরুত্ব পায় অনুমতি পাওয়ার সুষ্ঠু ব্যবস্থা, এক জানালা অনুমতি দেওয়ার শক্তিশালী প্রক্রিয়া এবং এনএফডিসি এবং ডিটিটিডিসি-র মধ্যে সমন্বয়ের মাধ্যমে সঠিক সময়ে অনুমোদনের মতো বিষয়গুলি।

দিল্লির শক্তিশালী পর্যটন পরিমণ্ডল চলচ্চিত্র সংক্রান্ত পর্যটনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০২৪-এ ঘরোয়া পর্যটকের সংখ্যা ছিল ৪৬.২৫ মিলিয়ন। ওই কেন্দ্রশাসিত অঞ্চলের জিডিপি-তে পর্যটনের ভাগ প্রায় ৫ শতাংশ। 

দিল্লির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আন্তর্জাতিক স্তরের চলচ্চিত্র সংক্রান্ত আদান-প্রদানের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই চলচ্চিত্র উৎসব একটি মঞ্চে হাজির করে সারা বিশ্বের চলচ্চিত্র নির্মাতা, শিল্প পেশাদার এবং দর্শকদের।

চলচ্চিত্র নির্মাণের গন্তব্য হিসেবে ভারতকে তুলে ধরার জন্য মূল সংস্থাটি হল এনএফডিসি। এনএফডিসি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে একযোগে কাজ করার দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করেছে যাতে আঞ্চলিক চলচ্চিত্র পরিমণ্ডলকে সংহত করে ভারতের সঙ্গে আন্তর্জাতিক শিল্পের সংযোগ গড়ে তুলতে।

 

SC/AP/NS…


(রিলিজ আইডি: 2228600) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: Malayalam , English , Urdu , हिन्दी , Punjabi , Tamil , Telugu