স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডাক্তারি পড়ার পাঠক্রমের আসন সংক্রান্ত বিষয়ে সর্বশেষ তথ্য

প্রকাশিত: 13 FEB 2026 1:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি) জানিয়েছে, ২০২০-২১ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মধ্যে ডাক্তারির স্নাতক স্তরে ৪৮,৫৬৩টি এবং স্নাতকোত্তর স্তরে ২৯,০৮০টি আসন বৃদ্ধি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য নিচের সংযোজনগুলিতে পাওয়া যাবে। সরকার ২০২৫-২৬ থেকে ২০২৮-২৯ অর্থবর্ষের মধ্যে বিভিন্ন সরকারি কলেজে ডাক্তারি পড়ুয়াদের জন্য আরও ১০,০২৩টি আসন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

 

এর ফলে, স্বাস্থ্যক্ষেত্রে কর্মী সঙ্কটের মতো গুরুত্বপূর্ণ সমস্যা দূর হবে। দেশের যেসব অঞ্চলে যথাযথ চিকিৎসা পরিষেবা প্রদান করা সম্ভব হচ্ছে না, সেখানে এই সমস্যার সমাধান হবে। ডাক্তারিতে ক্রমবর্ধমান আসন সংখ্যার ফলে চিকিৎসাক্ষেত্রে পরিকাঠামোর উন্নতি হবে। এছাড়াও, ভারতীয় ছাত্রছাত্রীরা দেশেই ডাক্তারি পড়ার সুযোগ পাবেন।

 

ডাক্তারি পাঠক্রমের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (এনএমসি) উন্নতমানের শিক্ষা প্রদানের জন্য বিভিন্ন নিয়মাবলী প্রণয়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য মিনিমাম স্ট্যান্ডার্ডস রিকোয়ারমেন্ট বা এনএসআর, ২০২৩ সালের গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন রেগুলেশন্স বা জিএমইআর, ২০৩০ সালের মেন্টেন্যান্স অফ স্ট্যান্ডার্ডস মেডিকেল এডুকেশন রেগুলেশন্স ইত্যাদি। এই নিয়মগুলি দেশজুড়ে চিকিৎসা-শিক্ষার পাঠক্রমের মানোন্নয়ন নিশ্চিত করে।

 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল।

 

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মধ্যে আসন সংখ্যা বৃদ্ধি

 

ক্রমিকসংখ্যা

শিক্ষাবর্ষ

এমবিবিএস-এর আসন বৃদ্ধি

২০২০-২১

২৯৬৩

২০২১-২২

৮৭৯০

২০২২-২৩

৭৩৯৮

২০২৩-২৪

৯৬৫২

২০২৪-২৫

৮৬৪১

২০২৫-২৬

১১১১৯

 

 

ক্রমিকসংখ্যা

শিক্ষাবর্ষ

স্নাতকোত্তরে আসন বৃদ্ধি

২০২০-২১

৪৯৮৩

২০২১-২২

৪৭০৫

২০২২-২৩

২৮৭৪

২০২৩-২৪

৪৭১৩

২০২৪-২৫

৪১৮৬

২০২৫-২৬

৭৬১৯

 

 

 

SC/CB/DM.....


(রিলিজ আইডি: 2227565) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Tamil , Telugu