লোকসভা সচিবালয়
সরোজিনী নাইডুর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য লোকসভার অধ্যক্ষের
প্রকাশিত:
13 FEB 2026 12:45PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা আজ সংবিধান সদনের সেন্ট্রাল হলে সরোজিনী নাইডুর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর ছবিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ, বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ এবং অন্যান্য বিশিষ্টজনেরাও সরোজিনী নাইডুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
লোকসভার মহাসচিব শ্রী উৎপল কুমার সিং-ও শ্রীমতী নাইডুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
“ভারতের কোকিল” নামে পরিচিত সরোজিনী নাইডু তাঁর বাগ্মিতা, কাব্যিক প্রতিভা এবং স্বাধীনতা সংগ্রামী হিসেবে স্মরণীয় হয়ে রয়েছেন। ১৮৭৯ সালের ১৩ ফেব্রুয়ারি হায়দরাবাদে তিনি জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের উল্লেখযোগ্য ভূমিকা পালন ছাড়াও তিনি নারীর শিক্ষা ও ক্ষমতায়নের পক্ষে জনমত সংগঠিত করেছিলেন। তিনি দিল্লিতে মেয়েদের জন্য লেডি আরউইন কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতার পর তিনি উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল হন। ২ মার্চ ১৯৪৯-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৬ ডিসেম্বর ১৯৫৯-এ সংবিধান সদনের সেন্ট্রাল হলে ভারতের তদানীন্তন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ সরোজিনী নাইডুর প্রতিকৃতির আবরণ উন্মোচন করেন।
SC/MP/AS
(রিলিজ আইডি: 2227487)
ভিজিটরের কাউন্টার : 8