উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে সেশেলসের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন উপ-রাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণন

প্রকাশিত: 09 FEB 2026 6:13PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

উপ-রাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে সেশেলসের রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হার্মিনীর সঙ্গে দেখা করেছেন।

দুই নেতা ভারত-সেশেলস দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দুটি দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। সমুদ্র নিরাপত্তা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, চিকিৎসা ক্ষেত্র, উচ্চশিক্ষা, আতিথেয়তা এবং ডিজিটাইজেশন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও নিবিড় করার পন্থাপদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। 

উপ-রাষ্ট্রপতি গত বছরের অক্টোবরে রাষ্ট্রপতি হার্মিনীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর সেশেলস সফরের স্মৃতিচারণ করেন। 

দুই নেতা ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সুস্থিতি ও সমৃদ্ধির লক্ষ্যে তাঁদের অভিন্ন দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেছেন।

 

SC/SD/SKD


(রিলিজ আইডি: 2225779) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam