প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্টজনেদের সঙ্গে কথা বললেন

প্রকাশিত: 08 FEB 2026 2:48PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

প্রধানমন্ত্রী আজ মালয়েশিয়ার মন্ত্রী, সেনেটর, সাংসদ এবং আজাদহিন্দ ফৌজের প্রাক্তনী সহ নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত নেতাদের সঙ্গে কথা বললেন। এর মধ্যে ছিলেন, ডিজিটাল মন্ত্রী টুয়ান গোবিন্দ সিং দেও, মানবসম্পদ মন্ত্রী দাতো শ্রী রামানন রামকৃষ্ণণ, প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী টুয়ান এম কুলোশেগরণ এবং জাতীয় ঐক্য উপমন্ত্রী টুয়ান আর ইউনেশ্বরণ এবং অন্যরা।

প্রধানমন্ত্রী মালয়েশিয়ার সমৃদ্ধি এবং উন্নয়নে এবং ভারত-মালয়েশিয়া ঐক্যকে জোরদার করতে ভারতীয় বংশোদ্ভূতদের উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন। পিআইও নেতারা দুটি দেশের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব গঠন এবং ভারত-মালয়েশিয়া সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নেওয়া উদ্যোগে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন। তারা ভারতকে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রীর দপ্তর এবং উদ্যোগেরও প্রশংসা করেন।

পিআইও নেতারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মালয়েশিয়ার ভারতীয় সম্প্রদায়ের কল্যাণের জন্য গৃহীত পদক্ষেপের। যার মধ্যে আছে (১) মালয়েশিয়ায় প্রথম ভারতীয় বাণিজ্য দূতাবাস খোলার সিদ্ধান্ত (২) ইউনিভার্সিটি মালয়ে থিরুভাল্লুভার কেন্দ্রের ঘোষণা, (৩) থিরুভাল্লুভার বৃত্তি প্রতিষ্ঠান, (৪) মালয়েশিয়ায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের ষষ্ঠ প্রজন্ম পর্যন্ত ওসিআই কার্ড এবং ৩০ লক্ষ রিঙ্গিত মালয়েশিয়া দিয়ে মালয়েশিয়ান-ভারতীয় ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডিয়ান স্কলারশিপ ট্রাস্ট ফান্ড গঠন ।

প্রধানমন্ত্রী আজাদহিন্দ ফৌজের বালক সেনার প্রাক্তনী দাতো জয়রাজ রাজা রাও এবং নেতাজী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শ্রী রাথাকৃষ্ণণের সঙ্গেও দেখা করেন। তিনি আইএনএ এবং তার প্রাক্তনীদের অবিস্মরণীয় শৌর্য এবং আত্মত্যাগের জন্য গভীর প্রশংসা ব্যক্ত করেন। এরই পাশাপাশি শক্তিশালী আধুনিক ভারত গঠনে নেতাজীর আদর্শের প্রতি ভারত সরকারের দায়বদ্ধতা পুনরায় ব্যক্ত করেন ।


SC/AP/SKD


(রিলিজ আইডি: 2225366) ভিজিটরের কাউন্টার : 3