প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের জবাবের কিছু ঝলক শেয়ার করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 05 FEB 2026 10:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ ফেরুয়ারি, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের জবাবের কিছু ঝলক শেয়ার করেছেন।
এক্স হ্যান্ডলে ধারাবাহিক পোস্টে শ্রী মোদী লিখেছেন, “আমার দেশ এখন তরুণ হয়ে উঠেছে। উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশের নিজের জন্যই এ এক অত্যন্ত ভালো সুযোগ”।
“এখন আত্মবিশ্বাসী ভারত বিশ্বের অনেক দেশের কাছে বিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। ইউরোপীয় সংঘ এবং আমেরিকার সঙ্গে হওয়া বাণিজ্যিক চুক্তি এর জ্বলন্ত উদাহরণ”।
“আপনারা কতদিন আর পৃথিবীকে প্রতারণা করবেন? যখন আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখবেন, তখন কি আপনারা আর সত্যকে লুকিয়ে রাখতে পারবেন”?
“কংগ্রেস এবং ইউপিএ – এর শাসনকালে ব্যাঙ্কিং ব্যবস্থা পতনের দিকে এগিয়ে গিয়েছিল, যার ফলে এনপিএ পর্বত সমান হয়ে ওঠে। আমরা ব্যাঙ্কিং ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সেই পরিস্থিতির মোকাবিলা করেছি”।
“কংগ্রেস কেবল কল্পনা করেছিল এবং তা ফেলে গিয়েছিল, আমরাই কার্যকর করেছি”। 
“আমি এই বিশ্বাস তৈরি করেছি যে, যত বড়ই সমস্যা হোক না কেন, আমার হাতে ১৪ বিলিয়ন সমাধান রয়েছে”।
“কংগ্রেস রাষ্ট্রপতি, মহিলা, আদিবাসী ও সংবিধানের কার্যালয়কে গুরুতরভাবে অপমান করেছে। তাদের মনোভাবের জন্য রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে লোকসভায় আলোচনা করা যায়নি”।
“কংগ্রেস ও তার বন্ধু দলগুলি মোদীর কবর খননের স্বপ্ন বুনছে....”
“ভারত বর্তমানে কোনও বাস মিস করবে না, বরং সামনে থেকে নেতৃত্ব দেবে”।  

 

SC/PM/SB


(রিলিজ আইডি: 2224357) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Kannada , Malayalam