আইনওবিচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

এলএলবি ডিগ্রির স্বীকৃতি

প্রকাশিত: 05 FEB 2026 1:00PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ ফেব্রুয়ারি ২০২৬

 

বার কাউন্সিল অফ ইন্ডিয়া (বিসিআই) জানিয়েছে, ১৯৮৯ সালের আইনি শিক্ষা সংক্রান্ত নিয়মাবলী অনুসারে কিছু কিছু বিশ্ববিদ্যালয় এবং আইন কলেজে সান্ধ্যকালীন এলএলবি পাঠ্যক্রম চালানোর অনুমতি তারা অতীতে দিয়ে থাকতো। এবং এই প্রতিষ্ঠানগুলি এলএলবি পাঠ্যক্রমকে তারা স্বীকৃতিও দিয়েছিল। তবে, এক্ষেত্রে নির্ধারিত মান বজায় রাখা হচ্ছে কিনা সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হতো। ২০০০-২০০১ শিক্ষাবর্ষ থেকে ১৯৯৯ সালের আইনি শিক্ষা সংক্রান্ত নিয়মাবলী অনুসারে বিসিআই আইনি শিক্ষার মান এবং আইনি ডিগ্রির স্বীকৃতি অনুসরণ করে সমস্ত রাজ্যের সান্ধ্যকালীন পাঠ্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেয়। ২০০৮ সালের আইনি শিক্ষা সংক্রান্ত নিয়মাবলী অনুসারে এলএলবি পাঠ্যক্রমকে একটি নিয়মিত পূর্ণকালীন পেশাদার পাঠ্যক্রম বলে ঘোষণা করা হয়েছে। এই নিয়ম অনুসারে দিনে সকাল ৮টা থেকে সন্ধে ৭টার মধ্যে পড়াতে হবে। এছাড়াও সপ্তাহে কত ঘন্টা ক্লাস নিতে হবে সেবিষয়েও প্রয়োজনীয় নিয়মাবলী নতুন এই ব্যবস্থাপনায় ঘোষিত হয়েছে। ফলে, বিসিআই সংশ্লিষ্ট নিয়ম মেনে সান্ধ্যকালীন এবং নৈশ পাঠ্যক্রম, আংশিক সময়ের পাঠ্যক্রম, সপ্তাহান্তের পাঠ্যক্রম বা অনলাইনে অথবা দূর শিক্ষা ব্যবস্থাপনায় এলএলবি পাঠ্যক্রমকে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে, যাঁরা ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষ পর্যন্ত সান্ধ্যকালীন পাঠ্যক্রমের মাধ্যমে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা আইনজীবী হিসেবে বিভিন্ন বারে নাম নথিভুক্ত করতে পারবেন। 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন আইন ও বিচার মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী অর্জুনরাম মেঘওয়াল।

 


SC/CB/AS


(রিলিজ আইডি: 2223751) ভিজিটরের কাউন্টার : 12
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Tamil , Telugu