প্রধানমন্ত্রীরদপ্তর
নব নিযুক্ত মনিপুরের মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশিত:
04 FEB 2026 7:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মনিপুরের নব নিযুক্ত মুখ্যমন্ত্রী শ্রী ইউমনাম খেমচাঁদ সিং-কে অভিনন্দন জানিয়েছেন।
তিনি রাজ্যের উপ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শ্রীমতী নেমচা কিপগেন এবং শ্রী লোসি দিখো-কেও শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া, মনিপুর সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শ্রী কোনথৌজাম গোবিনদাস সিং এবং শ্রী খুরাইজাম লোকেন সিং-কে অভিনন্দন জানিয়েছেন শ্রী মোদী।
শ্রী মোদী নতুন নেতৃত্বের প্রতি আস্থা ব্যক্ত করে বলেছেন, তাঁরা মনিপুরের বোন ও ভাইদের সমৃদ্ধি এবং উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে যথাযথভাবে কাজ করবেন।
সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“মনিরপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শ্রী ইউমনাম খেমচাঁদ সিং-কে অভিনন্দন জানাই।
একইসঙ্গে আমি উপ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শ্রীমতী নেমচা কিপগেন এবং শ্রী লোসি দিখো-কে এবং মনিপুর সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শ্রী কোনথৌজাম গোবিনদাস সিং এবং শ্রী খুরাইজাম লোকেন সিং-কে অভিনন্দন জানাই।
মনিপুরের বোন ও ভাইদের সমৃদ্ধি এবং উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে যথাযথভাবে এঁরা কাজ করবেন বলে আমি নিশ্চিত।”
SC/CB/CS
(রিলিজ আইডি: 2223575)
ভিজিটরের কাউন্টার : 22
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam