সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
জাতীয় মহাসড়ক ব্যবস্থাপনার ডিজিটাল নিরাপত্তার লক্ষ্যে এনএফএসইউ-র সঙ্গে সমঝাতোপত্রে স্বাক্ষর করল এনএইচএআই
প্রকাশিত:
02 FEB 2026 6:54PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ ফেব্রয়ুয়ারি, ২০২৬
ডিজিটাল নিরাপত্তা এবং তথ্য সুরক্ষা জোরদার করতে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)-এর আওতাধীন ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট কোম্পানী লিমিটেড (আইএইচএমসিএল), জাতীয় ফরেনসিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (এনএফএসইউ)-এর সঙ্গে সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন আইএইচএমসিএল-এর চিফ অপারেটিং অফিসার শ্রী এ আর চিত্রাংশী ও এনএইচএআই-এর চেয়ারম্যান শ্রী সন্তোষ কুমার যাদব এবং এনএফএসইউ-র শীর্ষ আধিকারিকরা।
এই চুক্তি অনুযায়ী অত্যাধুনিক পরীক্ষাগার, সিসি টিভি, মাল্টি মিডিয়া অ্যানালিসিস প্রভৃতি বিষয়ে প্রযুক্তি সংক্রান্ত পরামর্শ দেবে এনএফএসইউ।
এরফলে, যানবাহনের যাতায়াত আরও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। গাড়ির নম্বর প্লেট যাচাই হবে স্বয়ংক্রিয় পন্থায়। এইসব বিষয়ে যৌথ গবেষণাতেও গতি আসবে। কাজের অগ্রগতি নিয়ে যৌথ ভিত্তিতে নজরদারিরও ব্যবস্থা থাকছে।
এই চুক্তির মেয়াদ তিন বছর।
SC/AC/CS
(রিলিজ আইডি: 2222457)
ভিজিটরের কাউন্টার : 7