রাজ্যসভা সচিবালয়
রাজ্যসভার ২৭০তম অধিবেশনের সূচনায় মাননীয় উপ-রাষ্ট্রপতি এবং রাজ্যসভার সভাপতি শ্রী সি পি রাধাকৃষ্ণনের ভাষণ
प्रविष्टि तिथि:
29 JAN 2026 12:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জানুয়ারি, ২০২৬
মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে রাজ্যসভার ২৭০তম অধিবেশনের সূচনায় আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। এটি বস্তুতপক্ষে অত্যন্ত আনন্দের যে, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে নিজের যাত্রা অব্যাহত রেখেছে এবং খুব শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। আমাদের সকলের মনে রাখা উচিত যে, দেশের আর্থিক রূপরেখা তৈরির ক্ষেত্রে সাংসদদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সংসদের উভয় কক্ষে দেওয়া রাষ্ট্রপতির ভাষণে আমাদের জাতীয় অগ্রাধিকারগুলির সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। ৩০টির বেশি অধিবেশনের মাধ্যমে আমরা কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ এর পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করব। সংসদের স্থায়ী কমিটিগুলি বিভিন্ন মন্ত্রকের ব্যয় মঞ্জুরির দাবি খতিয়ে দেখবে। আমি তাই মাননীয় সদস্যদের কাছে সভাকক্ষ এবং কমিটিগুলির বৈঠকে বিশেষ ভূমিকা পালনের আবেদন জানাচ্ছি।
আমাদের গণতন্ত্রে বিভিন্ন মত ও ভাবনা প্রকাশের ব্যবস্থা রয়েছে। সংসদে বিতর্কের সময়ে বিভিন্ন ধরনের মতামত বিনিময় ও গঠনমূলক আলোচনা হতে পারে। গণতান্ত্রিক মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য আমি মাননীয় সদস্যদের কাছে আবেদন জানাচ্ছি। সভাকক্ষে শৃঙ্খলার প্রতিফলন থাকা উচিত।
সমস্ত দল এবং সদস্যদের পূর্ণ সহযোগিতার দিকে আমি তাকিয়ে রয়েছি। তাঁদের গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে সমৃদ্ধ, স্বনির্ভর এবং বিকশিত ভারতের পথে যাত্রার ভিত মজবুত হবে। আসুন, আমরা সকলে মিলে বাজেট অধিবেশনকে সফল করে তুলি।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2220859)
आगंतुक पटल : 31