PIB Headquarters
azadi ka amrit mahotsav

বীর বাল দিবস

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার বয়সের ঊর্ধ্বে গিয়ে সাহসকে সম্মান জানিয়ে শ্রেষ্ঠত্বকে উৎসাহিত করলেন

প্রকাশিত: 26 DEC 2025 4:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর, ২০২৫

 

মূল বিষয়সমুহ 

জোরাওয়ার সিং জী এবং সাহিবজাদা ফতেহ সিং জী-র আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর ২৬ ডিসেম্বর 'বীর বাল দিবস' পালন করা হয়।
ভারতের এই তরুণ বীরদের অসীম সাহস, ত্যাগ এবং আদর্শকে সম্মান জানাতেই এই দিনটি পালিত হয়।
এই বিশেষ দিনে ভারতের রাষ্ট্রপতি ৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের বীরত্ব, খেলাধুলা, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ এবং শিল্প-সংস্কৃতিতে তাঁদের অসাধারণ কৃতিত্বের জন্য 'প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার' প্রদান করেন।

সূচনা:

গুরু গোবিন্দ সিং জির দুই পুত্র সাহিবজাদা জোরাওয়ার সিং জী এবং সাহিবজাদা ফতেহ সিং জীর আত্মবলিদানকে স্মরণ করে ভারত সরকার প্রতি বছর ২৬ ডিসেম্বর 'বীর বাল দিবস' পালন করে। এর মূল লক্ষ্য দেশের এই দুই তরুণ বীরের অসীম সাহসকে শ্রদ্ধা জানানো এবং আজকের যুবসমাজের মধ্যে সেই অসামান্য সাহস ও ত্যাগের আদর্শ গড়ে তুলতে সাহায্য করা।

ঐতিহাসিক প্রেক্ষাপট

দশম শিখ গুরু, গুরু গোবিন্দ সিং-জীর দুই কনিষ্ঠ পুত্র সাহিবজাদা জোরাওয়ার সিং জী এবং সাহিবজাদা ফতেহ সিং জী ১৭১৪ সালের ২৬ ডিসেম্বর ফতেহগড় সাহিবে (পাঞ্জাব) ধর্ম ত্যাগ করতে অস্বীকার করায় তাঁদের জীবন্ত দেওয়ালে গেঁথে দেওয়া হয় এবং তাঁরা শহীদ হন। সাহিবজাদাদের এই আত্মত্যাগ দেশের কাছে বিশ্বাস, সাহস এবং নৈতিক শক্তির এক চিরন্তন প্রতীক। এত অল্প বয়সেও তাঁরা ভয়ের কাছে নতি স্বীকার না করে সত্য এবং আত্মমর্যাদাকেই বেছে নিয়েছিলেন। তাঁদের এই অতুলনীয় বীরত্ব আজও প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করে। তাঁদের এই সাহসকে শ্রদ্ধা জানাতে গুরুদ্বারে প্রার্থনা ও কীর্তনের মাধ্যমে দিনটি পালন করা হয়।

উদ্দেশ্য এবং উদযাপন

সূচনালগ্ন থেকেই বীর বাল দিবস সমগ্র দেশে পালিত হচ্ছে, যাতে নতুন প্রজন্ম সাহিবজাদাদের বীরত্ব ও আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে। বিশেষ করে স্কুলগুলিতে প্রবন্ধ রচনা, কুইজ, বিতর্ক এবং শিল্পকলার মতো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহাসিক এই ত্যাগকে বর্তমানের সাধারণ মানুষের মূল্যবোধের সঙ্গে যুক্ত করা হয় এবং যুবসমাজের প্রতিভা ও সৃজনশীলতাকে তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের ক্ষমতায়নের গুরুত্ব এবং তাঁদের দেশের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি হিসাবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার
প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার একটি মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার, যা প্রতি বছর রাষ্ট্রপতি ১৮ বছরের কম বয়সী শিশুদের অসাধারণ কৃতিত্বের জন্য প্রদান করেন। এটি মোট ছয়টি বিভাগে দেওয়া হয় : বীরত্ব, সমাজসেবা, পরিবেশ, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি। এই পুরস্কারের মূল লক্ষ্য শিশুদের অসামান্য কাজকে স্বীকৃতি দিয়ে তাদের উৎসাহিত করা এবং দেশের অন্যান্য শিশুদের জন্য তাঁদের 'রোল মডেল' হিসেবে তুলে ধরা। এর মাধ্যমে ভারত সরকার শিশুদের সার্বিক বিকাশ এবং তাঁদের মধ্যে জাতীয় গৌরব ও সেবার মানসিকতা গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

যোগ্যতার মাপকাঠি 

এই পুরস্কারের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং ভারতনিবাসী হতে হবে। সংশ্লিষ্ট বছরের ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনকারীর বয়স ৫ থেকে ১৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এছাড়া, যে কৃতিত্ব বা সাহসিকতাপূর্ণ কাজের জন্য নাম মনোনীত করা হচ্ছে, তা আবেদন করার শেষ তারিখের সর্বোচ্চ দুই বছরের মধ্যে ঘটে থাকতে হবে।

মনোনয়ন ও নির্বাচন

এই পুরস্কারের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে একটি বিশেষ কমিটি। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রীর সম্মতিতে এই কমিটি গঠিত হয় এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের সচিবের সভাপতিত্ব করেন। কমিটিতে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা সদস্য হিসেবে থাকেন। আবেদনকারীর অসাধারণ কৃতিত্ব এবং সমাজের ওপর তার প্রভাব বিচার করে কমিটি যে সুপারিশ দেয়, তার ভিত্তিতেই পুরস্কার প্রদান করা হয়। চূড়ান্ত নির্বাচনের জন্য কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রীর অনুমোদনের প্রয়োজন হয়।
পুরস্কারের সংখ্যা
প্রতি বছর সাধারণত সর্বোচ্চ ২৫-টি পুরস্কার প্রদান করা হয়। তবে বিশেষ ক্ষেত্রে 'পিএমআরবিপি' কমিটি এই সংখ্যা কিছুটা শিথিল বা পরিবর্তন করতে পারে। প্রতিটি পুরস্কারের সাথে একটি করে পদক এবং একটি শংসাপত্র দেওয়া হয়।
মরণোত্তর পুরস্কার
সাধারণত এই পুরস্কার মরণোত্তর দেওয়া হয় না, তবে অত্যন্ত বিশেষ ও যোগ্য ক্ষেত্রে কমিটি তা বিবেচনা করতে পারে। ২০২৫ সালের বীর বাল দিবস ও রাষ্ট্রীয় বাল পুরস্কার অনুষ্ঠানে ভারতের ১৮-টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ২০-জন শিশুকে নির্বাচন করা হয়েছে। ২৬ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এই পুরস্কারগুলি প্রদান করেন। এই বছর ১৮-টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২০- জন শিশুকে 'প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার'-এর জন্য নির্বাচিত করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর সকালে দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেন। ওই দিনেই দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত 'বীর বাল দিবস'-এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের শিশু ও তরুণদের উদ্দেশে ভাষণ দেন। তিনি ২০৪৭ সালের 'বিকশিত ভারত' গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মের ভূমিকা এবং সাহসিকতার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে দেশজুড়ে আসা পুরস্কারপ্রাপ্ত শিশু, স্কুল ছাত্রছাত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিচে ২০২৫ সালের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রাপকদের তালিকা এবং তাঁদের কৃতিত্ব ও পুরস্কারের বিভাগসমূহ দেওয়া হল - 

উপসংহার

বীর বাল দিবস সাহিবজাদাদের আত্মবলিদানকে জাতীয় স্তরে স্মরণ করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা অতীতের বীরত্বকে বর্তমান প্রজন্মের অনুপ্রেরণায় রূপান্তরিত করে। প্রতি বছর ২৬ ডিসেম্বর এই দিনটি পালনের মাধ্যমে ভারত সরকার মূল্যবোধ-ভিত্তিক শিক্ষা এবং যুবসমাজের মধ্যে ঐতিহাসিক সচেতনতা বজায় রাখার ওপর জোর দেয়। সারা দেশজুড়ে স্কুল পর্যায়ের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে 'বীর বাল দিবস' আজ কেবল একটি শ্রদ্ধাঞ্জলি নয়, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সাহস, সততা এবং নৈতিক শক্তি গড়ে তোলার-ও একটি দূরদর্শী পদক্ষেপে পরিণত হয়েছে।

তথ্যসূত্র

MINISTRY OF WOMEN AND CHILD DEVELOPMENT

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://cdnbbsr.s3waas.gov.in/s371e09b16e21f7b6919bbfc43f6a5b2f0/uploads/2025/05/20250524679249072.pdf&ved=2ahUKEwiasKqkktORAxU22TgGHS1AM3AQFnoECDMQAQ&usg=AOvVaw2WRZpS6y96_70GdCW5sgZL

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://gurunanakcollege.edu.in/2024/1/2/The%2520Four%2520Sahibzadas%2520English.pdf&ved=2ahUKEwijttCq9MORAxWR7jgGHXK1FswQFnoECEUQAQ&usg=AOvVaw2LbXKeZue50Pn425qve8aI

Amrit Kaal

https://amritkaal.nic.in/event-detail?183731

https://www.mygov.in/task/martyrdom-brave-sons-guru-govind-singh-ji-essay-contest/

PIB

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1990383&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1991884&reg=3&lang=2https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1881187&reg=3&lang=2

Click here for pdf file. 

 

SSS/AS..


(রিলিজ আইডি: 2210107) ভিজিটরের কাউন্টার : 22
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Manipuri , Gujarati