প্রকাশিত:
11 DEC 2025 6:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ ডিসেম্বর , ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশের আনজাও জেলায় দুর্ঘটনায় প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পোস্ট করা বার্তায় বলা হয়েছে :
“অরুণাচল প্রদেশের আনজাও জেলায় দুর্ঘটনায় প্রাণহানিতে শোকাহত। যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়দের ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে : PM @narendramodi ”
SC/SD /SG