প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কেভাডিয়ায় একতা দিবস সমারোহে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

প্রকাশিত: 31 OCT 2023 12:53PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১ অক্টোম্বর, ২০২৩


ভারতমাতার জয় !
ভারতমাতার জয় !
ভারতমাতার জয় !
সমবেত তরুণ- তরুণীদের উৎসাহ ও উদ্দীপনা একতা দিবসের শক্তিকে তুলে ধরে। আমি চোখের সামনে দেখছি মিনি ভারত-কে। 
১৫ অগাষ্ট লালকেল্লায় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান, ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্যপথের অনুষ্ঠান এবং ৩১ জানুয়ারি নর্মদার তীরে জাতীয় ঐক্য দিবসের অনুষ্ঠান দেশের শক্তির ত্রয়ী স্তম্ভ হয়ে উঠেছে। 

লক্ষ লক্ষ মানুষ যোগ দিচ্ছেন একতা দৌড়ে। সর্দার প্যাটেলের এক ভারত, শ্রেষ্ঠ ভারতের ধারণা রূপ পাচ্ছে। 

আমার পরিবারের সদস্যরা, 
আগামী ২৫ বছর দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে আমাদের উন্নত দেশ হয়ে উঠতে হবে। স্বাধীনতার আগের ২৫ বছর দেশকে স্বাধীন করার লক্ষ্যে সর্বস্ব পণ করে লড়াই করেছেন ভারতবাসী। অমৃতকালে আগামী ২৫ বছর সমৃদ্ধ ভারতের স্বপ্নপূরণে আমাদের কাজ করে যেতে হবে। এক্ষেত্রে সর্দার প্যাটেল আমাদের প্রেরণা।  

আজ সারা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে। বিভিন্ন ধরণের সরঞ্জাম নির্মাণে স্বনির্ভরতা, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দ্রুত অগ্রগমন, আন্তর্জাতিক ক্রীড়া আঙিনায় ভারতের সাফল্য নজর কেড়েছে সকলের। 

বন্ধুরা, 
অমৃতকালে দাসত্বের মনোভাব সম্পূর্ণভাবে পরিহার করে আমাদের এগিয়ে যেতে হবে। সেজন্যই ভারতীয় দন্ডবিধির জায়গায় আসছে, ভারতীয় ন্যায় সংহিতা। 

বন্ধুরা, 
এমন কোনও লক্ষ্য নেই, যা ভারত অর্জন করতে পারে না। এক সময় প্রায় অসম্ভব ঠেকলেও ৩৭০ ধারা লোপ করা সম্ভব হয়েছে। সর্দার প্যাটেল জীবিত থাকলে অবশ্যই খুশি হতেন। সন্ত্রাসবাদের ছায়া থেকে বেরিয়ে এসে দেশের উন্নয়ন যাত্রায় অংশীদার হচ্ছেন কাশ্মীরের যুবারা। সরকারি প্রকল্পের রূপায়ণ এখন আরও অনেক কম সময়ে সম্পন্ন করা হচ্ছে। 
বন্ধুরা, 
১০-১৫ বছর আগেও কেভাডিয়া আজ যা হয়েছে ভাবা যেত না। আজ একতা নগর সারা বিশ্বে গ্রীন সিটি হিসেবে চিহ্নিত। আরও নানা পরিষেবা গড়ে তোলা হচ্ছে এখানে। পরিবেশ দূষণমুক্ত রাখারও উদ্যোগ নেওয়া হয়েছে জোরকদমে। পর্যটকরা সব ধরণের সুযোগ সুবিধা পেয়ে যাবেন।
বন্ধুরা,
জাতীয় ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় তোষণের রাজনীতি। যাঁরা এতে অভ্যস্ত, তাঁরা দেশের শত্রুর সঙ্গে জোট বাঁধতেও দ্বিধাহীন। অনেকে আবার সন্ত্রাসবাদীদের রক্ষা করতে আইন আদালতেও যাতায়াত করেন। এধরণের প্রবণতা দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।
আমার প্রিয় দেশবাসী,
দেশে এখন ভোটের আবহাওয়া। আগামী বছর লোকসভা নির্বাচন। কিন্তু কয়েকটি রাজনৈতিক পক্ষ নিজের স্বার্থপূরণে দেশের ক্ষতি করতেও পিছপা হচ্ছেন না।  বিকাশের স্বপ্ন সফল করে তুলতে এই বিষয়ে সচেতন থাকা জরুরী। 
বন্ধুরা, 
সর্দার প্যাটেলের ওপর জাতীয় স্তরে একটি প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ থেকে। মাই গভ –এ এই সর্দার সাহেব ক্যুইজ লৌহমানবের বিষয়ে আমাদের আরও সচেতন করে তুলবে।  

আমার পরিবারের সদস্যরা,   
আজকের ভারত এক নতুন ভারত। দেশের এই অগ্রগতিকে ধরে রাখতে হবে। সেজন্য এগিয়ে আসতে হবে সকলকেই।
ভারতমাতার জয় !
ভারতমাতার জয় !
ভারতমাতার জয় !
অনেক ধন্যবাদ।


SC/AC/SG


(রিলিজ আইডি: 2188409) ভিজিটরের কাউন্টার : 25