রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

দীপাবলি উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা

প্রকাশিত: 19 OCT 2025 6:19PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ অক্টোবর ২০২৫

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।  
এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “ দীপাবলির  এই পবিত্র মুহূর্তে, দেশ-বিদেশের প্রত্যেক ভারতীয়কে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই।  

ভারতের অন্যতম জনপ্রিয় উৎসব দীপাবলি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়। এই উৎসব অন্ধকারের বিরুদ্ধে আলোর, অজ্ঞতার বিরুদ্ধে জ্ঞানের এবং অশুভর বিরুদ্ধে শুভর জয়কে উদযাপিত করে। দেশজুড়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত এই শুভ দীপাবলি পারস্পরিক স্নেহ ও ভ্রাতৃত্বের বার্তা দেয়। এই দিনে ভক্তরা সম্পদ ও সমৃদ্ধির দেবী, মা লক্ষ্মীর উপাসনা করে থাকেন।

আনন্দের এই উৎসব আত্ম-বিশ্লেষণ এবং  নিজের উন্নতিরও একটি উপলক্ষ। এই উৎসব বঞ্চিত ও দরিদ্রদের সহায়তা করার এবং তাদের জীবনে আনন্দ নিয়ে আসার  একটি সুযোগ করে দেয়।    

আমি সকলকে নিরাপদে, দায়িত্বশীল হয়ে এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে দীপাবলি উদযাপন করার আহ্বান জানাই। এই দীপাবলি সকলের জন্য সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক । 
রাষ্ট্রপতির বার্তা পড়ার জন্য এই লিঙ্কটি ক্লিক করুন :
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/oct/doc20251019670101.pdf 


********

SSS/CB


(রিলিজ আইডি: 2180985) ভিজিটরের কাউন্টার : 24
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam