প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ২৬ সেপ্টেম্বর জি-২০ ইউনিভার্সিটি কানেক্ট ফিনালে অনুষ্ঠানে ভাষণ দেবেন
প্রকাশিত:
25 SEP 2023 6:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বিকেল ৪-টেয় নয়াদিল্লির ভারত মণ্ডপমে জি-২০ ইউনিভার্সিটি কানেক্ট ফিনালে অনুষ্ঠানে ভাষণ দেবেন।
জি-২০ জন ভাগীদারি আন্দোলনে সারা দেশের বিভিন্ন স্কুল, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানের ৫ কোটিরও বেশি তরুণের রেকর্ড অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। দেশের তরুণদের মধ্যে ভারতের জি-২০ প্রেসিডেন্সি সম্পর্কে ধারণা তৈরি করা এবং বিভিন্ন জি-২০ ইভেন্টে তাঁদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে জি-২০ ইউনিভার্সিটি কানেক্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এই কর্মসূচিতে ভারতজুড়ে বিশ্ববিদ্যালয় থেকে ১ লক্ষেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে প্রাথমিকভাবে ৭৫-টি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই উদ্যোগে ভারতের ১০১-টি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য স্থির করা হয়।
জি-২০ ইউনিভার্সিটি কানেক্ট উদ্যোগের অধীনে দেশজুড়ে বেশ কয়েকটি কর্মসূচি নেওয়া হয়। সেগুলিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির ব্যাপক অংশগ্রহণ প্রত্যক্ষ করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি হিসেবে প্রাথমিকভাবে যা শুরু হয়েছিল, তা দ্রুত স্কুল এবং কলেজগুলিতে প্রসারিত হয়।
জি২০ ইউনিভার্সিটি কানেক্ট ফিনালেতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলির প্রায় ৩০০০ শিক্ষার্থী এবং উপাচার্যরা উপস্থিত থাকবেন। এছাড়াও, সারা দেশের শিক্ষার্থীরাও সরাসরি অনুষ্ঠানে যোগ দেবেন।
******
SSS/MP/DM
(রিলিজ আইডি: 2180817)
ভিজিটরের কাউন্টার : 22
এই রিলিজটি পড়তে পারেন:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam