লোকসভা সচিবালয়
বেঙ্গালুরুতে ১১ সেপ্টেম্বর একাদশতম সিপিএ ইন্ডিয়া রিজিয়ন কনফারেন্স – এর উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ
প্রকাশিত:
10 SEP 2025 5:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২৫
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা বেঙ্গালুরুর বিধান সৌধে ১১ সেপ্টেম্বর কমনওয়েলথ পার্লামেন্টরি অ্যাসোসিয়েশন ইন্ডিয়া রিজিয়ন – এর একাদশতম সম্মেলনের উদ্বোধন করবেন। বর্তমানে ঐ সংগঠনের চেয়ারপার্সনের দায়িত্বে রয়েছেন তিনি। এবার মূল আলোচ্য বিষয় হ’ল – “আইনসভায় বিতর্ক ও আলোচনা : মানুষের আস্থা এবং আকাঙ্ক্ষা”।
উদ্বোধনী অধিবেশনে উপস্থিত থাকবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধারামাইয়া, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ প্রমুখ।
তিন দিনের এই সম্মেলনের শেষ দিনে ভাষণ দেবেন কর্ণাটকের রাজ্যপাল শ্রী থাওয়ার চাঁদ গেহলট এবং লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা।
এই সম্মেলনে বিভিন্ন দেশের আইনসভার চেয়ারপার্সন ও সচিবালয়ের শীর্ষ কর্তারা আমন্ত্রিত থাকবেন।
SC/AC/SB
(রিলিজ আইডি: 2165364)
ভিজিটরের কাউন্টার : 21