প্রধানমন্ত্রীরদপ্তর
ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য
প্রকাশিত:
09 AUG 2025 8:20AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ আগস্ট, ২০২৫
মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনে দেশের যে সাহসী নাগরিকেরা অংশগ্রহণ করেছিলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শ্রী মোদী বলেছেন, তাঁদের সাহসী মনোভাব দেশপ্রেমকে জাগ্রত করে, যার মধ্য দিয়ে অগণিত মানুষের মধ্যে স্বাধীনতার চেতনার উন্মেষ ঘটে।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনে দেশের যে সাহসী নাগরিকেরা অংশগ্রহণ করেছিলেন, আমরা তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা নিবেদন করি। তাঁদের সাহসী মনোভাব দেশপ্রেমকে জাগ্রত করে, যার মধ্য দিয়ে অগণিত মানুষের মধ্যে স্বাধীনতার চেতনার উন্মেষ ঘটে।”
SC/CB/DM
(রিলিজ আইডি: 2154643)
ভিজিটরের কাউন্টার : 19
এই রিলিজটি পড়তে পারেন:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam