প্রকাশিত:
30 APR 2025 9:34AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ এপ্রিল, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কলকাতায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পিএমএনআরএফ থেকে অগ্নিকাণ্ডে মৃতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। আহতরা পাবেন ৫০ হাজার টাকা।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সামাজিক মাধ্যম এক্স – এ এক বার্তায় বলা হয়েছে, “কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের নিকটজনেদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। পিএমএনআরএফ থেকে অগ্নিকাণ্ডে মৃতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। আহতরা পাবেন ৫০ হাজার টাকা : @narendramodi”.
SC/CB/SB