প্রকাশিত:
12 APR 2025 2:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ এপ্রিল, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বরিষ্ঠ প্রচারক হরিশভাই নায়েকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী বলেছেন যে দেশ ও সংগঠনের প্রতি তাঁর অবদান ও সেবাকে সব সময় স্মরণ করা হবে।
প্রধানমন্ত্রী শ্রী মোদী এক্স হ্যান্ডেল একটি পোস্টে লেখেন :
“রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বরিষ্ঠ প্রচারক হরিশভাই নায়েকের অকস্মাৎ মৃত্যুতে আমি অত্যন্ত বেদনাগ্রস্ত। দেশ ও সংগঠনের প্রতি তাঁর অবদানকে সব সময় স্মরণ করা হবে।
এটা উল্লেখযোগ্য যে তিনি তাঁর সমগ্র জীবন দেশের স্বার্থে উৎসর্গ করেছেন। তাঁর দেহ ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসা-শিক্ষার জন্য দান করে গেছেন।
ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন …
ওঁ শান্তি!"
SC/SB/DM